রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
ইয়েমেনে ৪ উড়োজাহাজভর্তি অস্ত্র পাঠাল পাকিস্তান ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী গোবিন্দর সঙ্গে ‘প্রেম’ নিয়ে সমালোচনা, কড়া জবাব দিলেন বলিউড অভিনেত্রী খুব শিগগির ভেনিস শহরে উড়াল দিচ্ছেন সুনেরাহ, কিন্তু কেন? জাহিদ হাসানকে ‘বাবা’ সম্বোধন করে জন্মদিনের শুভেচ্ছা সুনেরাহর যুক্তরাজ্যের বিমানঘাঁটির ঘটনায় ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক গ্রেফতার দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে হিটলারের পক্ষে সাফাই টাকার কার্লসনের এলডিসি উত্তরণের পরও বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য জুলাই হত্যা মামলায় ফের গ্রেফতার সাবেক সিইসি হাবিবুল আউয়াল অবশেষে নিষিদ্ধ ছাত্রলীগের ‘ভয়ঙ্কর’ হ্যাকার গ্রেফতার

বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাণ্ড দেখে হেসে দিলেন পুতিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : উজবেকিস্তানে চলা সাংহাই কো-অপারেশন সামিটের ফাঁকে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেখানে এক বিশ্রী কাণ্ড ঘটান পাকিস্তানের প্রধানমন্ত্রী, আর তা দেখেই হেসে দেন পুতিন।  

দেখা যায়, আলোচনার বৈঠকে সামনের চেয়ারে বসে আছেন রুশ প্রেসিডেন্ট। শুরু হবে আলোচনা, সব প্রস্তুতি সম্পন্ন। তখন শাহবাজের ইয়ারফোন নিয়ে বাঁধে বিপত্তি! কিছুতেই তা আর কানে লাগাতে পারলেন না তিনি। বাধ্য হয়ে চাইতে হল সাহায্য। শেষমেশ সেখানে দায়িত্বরত এক কর্মকর্তার সাহায্য নিয়ে কানে রাখেন হেডফোন। কিন্তু এরপর যখন পুতিনের সঙ্গে কথা বলা শুরু করেন ঠিক তখনই কান থেকে পড়ে যায় হেডফোন। এতে হেসে ফেলেন পুতিন।  

গতকাল বৃহস্পতিবারের এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। অনেক ব্যবহারকারী শাহবাজ শরিফের সমালোচনা করছেন। বিশেষ করে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী এই ঘটনা লজ্জাজনক।

পাকিস্তানকে গ্যাস সরবরাহের ক্ষেত্রে রাজি হয়েছেন পুতিন। এর জন্য পরিকাঠামো তৈরি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। অর্থাৎ ভবিষ্যতে রাশিয়া থেকে কাজাখস্তান ও উজবেকিস্তান হয়ে পাইপ লাইনের মাধ্যমে পাকিস্তানে আসতে পারে গ্যাস। সেক্ষেত্রে আফগান সমস্যা সমাধান করতে হবে বলেও জানিয়েছেন পুতিন।

সূত্র : এনডিটিভি, হিন্দুস্তান টাইমস ও এই সময়।

কিউএনবি/অনিমা/১৬.০৯.২০২২/দুপুর ২.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit