রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

বাবর-রিজওয়ান জুটি নিয়ে বিতর্ক, যা বললেন প্রধান নির্বাচক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৭ Time View

স্পোর্টস ডেস্ক  : এশিয়া কাপে সুপার ফ্লপ বাবর আজম। গোটা টুর্নামেন্টে তার রান সংখ্যা মাত্র ৬৩। অন্যদিকে রান পেলেও সবচেয়ে বেশি ডট বল খেলেছেন মোহাম্মদ রিজওয়ান। তার স্ট্রাইকরেটও টি-টোয়েন্টির জন্য আদর্শ নয়।  

ফাইনালে শ্রীলংকার বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া হওয়ার পর বিতর্কের মুখে পড়েছে বাবর-রিজওয়ান ওপেনিং জুটি। বাবর-রিজওয়ানের স্ট্রাইকরেট নিয়েই সবেচেয়ে বেশি সমালোচনা চলছে। 

পাকিস্তানের ক্রিকেট বিশ্লেষকদের মতে, ওপেনিংয়ে নেমে বাবর-রিজওয়ান পাওয়ারপ্লের সুবিধা নিচ্ছেন না। বেশিসংখ্যক বল তারা ছেড়ে দিচ্ছেন। এ দুই ব্যাটারের স্ট্রাইকরেট নিয়েই এখন চলছে তুমুল বিতর্ক। 

যে কারণে বিশ্বকাপে ওপেনিং জুটিতে পরিবর্তন চান পাকিস্তান সমর্থকদের অনেকে।  

উল্লেখ্য, ২০২০ সালের শুরু থেকে টি-টোয়েন্টিতে বাবর ও রিজওয়ানের পাওয়ারপ্লে স্ট্রাইকরেট যথাক্রমে ১১৫.৬৮ এবং ১১৫.৯৮। 

কিন্তু এসব বিতর্ক ও সমালোচনাকে পাত্তাই দিলেন না পাকিস্তানের প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম। বিশ্বকাপ মঞ্চেও ওপেনিংয়ে বাবর ও রিজওয়ানকেই নামানো হবে বলে জানালেন তিনি। এমনকি একজন ব্যাকআপ ওপেনারের কথাও ভাবছেন না ওয়াসিম। 

ওপেনিং জুটি ভাঙার কোনো পরিকল্পনা নেই জানিয়ে ওয়াসিম জানালেন, বাবর-রিজওয়ানকে নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটবে বিশ্বকাপেই।

মোহাম্মদ ওয়াসিম বলেছেন, ‘বাবর ও রিজওয়ান দুজনেই আমাদের যথেষ্ট সাফল্য এনে দিয়েছে। আপনি বিশ্ব ক্রিকেটের সেরা ওপেনিং জুটি ভাঙার কথা বলছেন? ওরা আমাদের সবচেয়ে শক্তিশালী জুটি। পরিসংখ্যান বলছে, তারা দুর্দান্ত ধারাবাহিকতার সঙ্গে রান করেছে। হ্যাঁ, ওদের স্ট্রাইকরেট নিয়ে বিতর্ক চলছে। নিঃসন্দেহে এ বিষয়ে উন্নতি করবে ওরা।’

বাবর আজমের নেতৃত্বে বিশ্বকাপের জন্য গড়া দলটিই সেরা বলে দাবি করলেন পিসিবির এ নির্বাচক। 

ওয়াসিম আশাবাদী, ‘আমরা শেষ ১৩ টি-টোয়েন্টির মধ্যে ৯টি জিতেছি। এর মধ্যে বড় বড় দলকে হারিয়েছি। কয়েকটি ম্যাচে খারাপ খেলার ভিত্তিতে কাউকে বাদ দেওয়া (দলে পরিবর্তন) অন্যায় হবে। এই ছেলেদের সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই।  প্রায় সবাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। গত বিশ্বকাপের পর থেকে আমরা পরিকল্পনা নিয়ে দলটি গড়েছি।  এ স্কোয়াডটিই আমাদের সেরা শক্তি এবং আমি আশাবাদী যে, এই দলটি ভালো ফল করবে।’

কিউএনবি/অনিমা/১৬.০৯.২০২২/দুপুর ১.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit