রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

জয়পুরহাটে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়নপত্র দাখিল

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৮ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে জয়পুরহাটে আসন্ন জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনারের কাছে মনোনয়নপত্র জমা দেন।

নির্বাচন অফিস ও দলীয় সূত্র জানায়, চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী খাজা শামসুল আলম, স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন বকুল, আওয়ামীলীগের বহিস্কৃত নেতা আব্দুল আজিজ মোল্লা, জেলা আওয়ামীলীগের সদস্য ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা জাসদের সভাপতি আবুল খায়ের মোঃ সাখাওয়াত হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও ৫টি সাধারণ সদস্য পদে ২৮ জন এবং ২টি সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

জেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিয়া জানান, চলতি বছরের আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে জেলার মোট ৪৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্বে থাকবেন জেলা প্রশাসক শরিফুল ইসলাম।

কিউএনবি/অনিমা/১৬.০৯.২০২২/দুপুর ১২.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit