বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ ৩৪ জনের মনোনয়নপত্র দাখিল 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৭ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী : নরসিংদী জেলা পরিষদ নির্বাচন ২০২২ এর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ৩৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।চেয়ারম্যান পদে ৫ জনসহ মোট ৩৪ প্রার্থী জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। সকাল ৮ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা মনোনয়ন জমা দেন।

জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান ও সহকারী রিটার্নিং অফিসার জেলা নির্বাচন কর্মকর্তা মো: রবিউল আলমের নিকট এসব মনোনয়নপত্র জমা দেয়া হয়।জেলা নির্বাচন কর্মকর্তা মো: রবিউল আলম জানান, জেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৫ জন।

তারা হলেন, মো: মনির হোসেন ভূইয়া, আব্দুল মতিন ভূইয়া, লায়লা কানিজ, মো: জলিল সরকার ও সৈয়দ মাহমুদ জাহান লিটু।সংরক্ষিত নারী সদস্য পদে  ১ নং ওয়ার্ডে ৭ জন ও ২ নং ওয়ার্ডে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া ৬টি সাধারণ সদস্য পদের বিপরীতে ১ নং ওয়ার্ডে ৫ জন, ২ নং এ ১ জন, ৩ নং এ ৪ জন, ৪ নং এ ৩ জন, ৫ নং এ ৩ জন ও ৬ নং এ ২ জন মনোনয়নপত্র দাখিল করেন।

কিউএনবি/অনিমা/১৬.০৯.২০২২/দুপুর ১২.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit