বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বাংলাদেশের ত্রাণ সহায়তার প্রস্তাব ফিরিয়ে দিলো পাকিস্তান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫১ Time View

ডেস্কনিউজঃ বাংলাদেশের প্রায় ১ কোটি ৪০ লাখ টাকার ত্রাণ সহায়তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বন্যা কবলিত পাকিস্তান।

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।

স্মরণকালের ভয়াবহ বন্যায় পাকিস্তানের মানুষের পাশে দাঁড়াতে মানবিক ত্রাণ সহায়তার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। কিন্তু এতে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের ভাবমূর্তি ক্ষুণ্নের আশঙ্কায় সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে দেশটির সেনাবাহিনী বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, বাংলোদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ই মানবতার পাশে দাঁড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় পাকিস্তানে সহায়তার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছিলেন তিনি।

বন্যায় ক্ষতিগ্রস্ত পাকিস্তানকে দিতে চাওয়া সহায়তা প্যাকেজের মধ্যে ছিল-১০ টন বিস্কুট, ১০ টন ড্রাই কেক, এক লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ৫০ হাজার প্যাকেট ওরাল স্যালাইন, ৫ হাজার মশারি, ২ হাজার কম্বল এবং ২ হাজার তাবু।

স্মরণকালের ভয়াবহ এই বন্যায় বেশ কিছুদিন ধরেই পানির নিচে তলিয়ে গেছে পাকিস্তানের এক তৃতীয়াংশ এলাকা। সেখানে দেশটির লাখ লাখ মানুষ অনাহারে-অর্ধাহারে দিন পার করছে।

কিউএনবি/বিপুল/১৫.০৯.২০২২/ রাত ১০.২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit