বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

স্বাধীনতা ক্রীড়া সংঘকে ৭-১ গোলে উড়িয়ে দিল বসুন্ধরা কিংস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগে বড় জয় পেল বসুন্ধরা কিংস যুব দল। ৭-১ গোলে স্বাধীনতা ক্রীড়া সংঘকে উড়িয়েছে দিয়েছে দলটি। দলের হয়ে সাব্বির একাই করেছেন চার গোল; জোড়া গোল করেছেন অপূর্ব। অন্য গোলটি এসেছে মাশরাফির কাছ থেকে। স্বাধীনতার হয়ে একমাত্র গোলটি করেছেন রাজিন।

ম্যাচের শুরু থেকেই একচ্ছত্র আধিপত্য বিস্তার করে বসুন্ধরা। একের পর এক আক্রমণে স্বাধীনতার রক্ষণকে ব্যস্ত করে তোলে। এরই ধারাবাহিকতায় ম্যাচের ১৫তম মিনিটে সাব্বিরের গোলে এগিয়ে যায় বসুন্ধরা। এরপর ২৩তম মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন অপূর্ব। পাঁচ মিনিট পরে আবারও গোল করে ব্যবধান বাড়ান সাব্বির। তার এবং অপূর্বর তাণ্ডবে প্রথমার্ধেই লণ্ডভণ্ড হয়ে যায় স্বাধীনতা। প্রথমার্ধের যোগ করা সময়ে অপূর্বর গোলে ৪-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় বসুন্ধরা।  

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় বসুন্ধরা। ৭০তম মিনিটে গোল করে বসুন্ধরাকে আরও এগিয়ে নেন মাশরাফি। ৭৩তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন সাব্বির। ফলে ৬-০ গোলে এগিয়ে যায় কিংসের যুবারা। ৮৩তম মিনিটে স্বাধীনতার হয়ে শান্তনাসূচক গোলটি করেন রাজিন। যোগ করা সময়ে নিজের চতুর্থ এবং দলের সপ্তম গোলটি করেন সাব্বির।

 

 

কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit