শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

এককেন্দ্রিক বিশ্ব গঠনের প্রচেষ্টা ঘৃণ্য, যুক্তরাষ্ট্রের উদ্দেশে পুতিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাংহাই কো-অপারেশন সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার উজবেকিস্তানের সামারকান্দে গেছেন। এ সম্মেলনের মাঝে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন। রাশিয়ার সংবাদ সংস্থা টাস নিউজ জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন চীনের প্রেসিডেন্টকে বলেছেন, সাম্প্রতিক সময়ে এককেন্দ্রিক বিশ্ব গঠনের প্রচেষ্টা ঘৃণ্য পর্যায়ে পৌঁছেছে, যা বিশ্বের বেশিরভাগ দেশই মানে না। 

মূলত যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট। পুতিন বার বার দাবি করে থাকেন বিশ্বে যুক্তরাষ্ট্রই শুধুমাত্র নিজেদের ক্ষমতার বিস্তার ঘটাতে চায়। নিজেদের মধ্যে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চায়। কিন্তু যুক্তরাষ্ট্রকে আর একা ক্ষমতা দেখানোর সুযোগ না দেওয়ার কথা বলেছেন। রুশ প্রেসিডেন্ট আরও বলেছিলেন, বিশ্বে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা হবে। 

এদিকে টাস নিউজ জানিয়েছে, পুতিনের এমন মন্তব্যের পর চীনের প্রেসিডেন্ট বলেছন, বর্তমানে বিশ্ব ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। চীন ও রাশিয়া বৈশ্বিক শক্তি হিসেবে উদাহরণ তৈরি করে  ক্রমপরিবর্তন পৃথিবীকে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসবে। 

সূত্র: দ্য গার্ডিয়ান 

 

 

কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit