শনিবার, ০৯ মে ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

চীনের পূর্বাঞ্চলে টাইফুন মুইফার আঘাত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৯ Time View

ডেস্কনিউজঃ চীনের জনবহুল পূর্ব উপকূলে টাইফুন মুইফা আঘাত হেনেছে। এর প্রভাবে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে এবং বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ১২টায় ঘণ্টায় ১২৫ কিলোমিটার বেগে সাংহাইয়ের ফেংজিয়ান জেলায় ঝড়টি আঘাত হানে। তবে তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ঝড়ের কারণে ১৬ লাখ লোককে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। সাংহাইয়ের মূল বিমানবন্দরসমূহে অধিকাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে।

সম্প্রচার কেন্দ্র সিসিটিভি বলছে, সাংহাই থেকে চার লাখ ২৬ হাজার এবং প্রতিবেশী ঝেজিয়াং থেকে আরো ১২ লাখ লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

এছাড়া প্রবল বৃষ্টির কারণে তীব্র ট্রাফিক জ্যাম এবং কিছু এলাকায় বন্যা দেখা দিয়েছে।

উল্লেখ্য, সাংহাইয়ে ১৯৪৯ সালে রেকর্ড শুরু করার পর এটিই হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় সবচেয়ে শক্তিশালী ঝড়।

কিউএনবি/বিপুল/১৫.০৯.২০২২/ বিকাল ৫.২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit