মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
এবার ‘বিগ বস’-এ ফিরছেন সৌরভ বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতায় ফাটল পিসিবিতে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলজুড়ে আতঙ্ক, বাঙ্কারেও স্বস্তি পাচ্ছে না নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড নরসিংদীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ উত্তেজনার জেরে কাতারে সব ধরনের ফুটবল স্থগিত জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা বন্ধ, ৩৪০০-এর বেশি ফ্লাইট বাতিল দুর্নীতির অভিযোগে ঘুরেফিরে সেই অধ্যক্ষই: অনিয়মের চক্রে কুড়িগ্রাম টিটিসি হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে প্রতিপক্ষরা চাঁদা না পাওয়ায় জুয়েল রানা কে হত্যার চেষ্টা॥

বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করলেন গাভি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৭ Time View

স্পোর্টস ডেস্ক : তরুণ স্প্যানিশ মিডফিল্ডার গাভির সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা। নতুন চুক্তি অনুযায়ী ২০২৬ সালের জুন পর্যন্ত গাভি ক্যাম্প ন্যুতেই থাকছেন। তারা রিলিজ ক্লজ ধরা হয়েছে এক বিলিয়ন ইউরো। বুধবার ক্লাবের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

১৮ বছর বয়সী এই মিডফিল্ডারের সঙ্গে কাতালান ক্লাবটির বর্তমান চুক্তি ২০২২-২৩ মৌসুমের পরে শেষ হয়ে যেত। ২০২১ সালের আগস্টে বার্সেলোনার হয়ে প্রথম সকলের নজড়ে আসেন গাভি। এর কিছুদিন পরেই অক্টোবর মাসে লুইস এনরিকের দলের হয়ে স্পেনের জার্সি গায়ে তার আন্তর্জাতিক অভিষেক হয়। সিনিয়র পর্যায়ে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গাভি রেকর্ড সৃষ্টি করেন। 

২০২২ সালের জুনে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে গোল করে স্পেনের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে স্কোরশিটে নাম লেখান। এর আগে এই তালিকার শীর্ষে ছিলেন গাভির ক্লাব সতীর্থ আনসু ফাতি। 

এই দুজনের সাথে পেড্রি, রোনাল্ড আরাওজু ও ফেরান তোরেসের জন্য বার্সেলোনা রিলিজ ক্লজ হিসেবে এক বিলিয়ন ইউরো ধার্য করে চুক্তি করেছে যার সর্বমোট মূল্য বিশ্ব ফুটবলে সর্বোচ্চ। 

এ পর্যন্ত বার্সেলোনার হয়ে ৫৪টি ও স্পেনের হয়ে ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গাভি।

কিউএনবি/অনিমা/১৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit