মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সম্পদ আছে, হাতে নগদ নেই—অবসরের সঞ্চয় ঝুঁকিতে ফেলতে পারে যে ভুল দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি আজকে কোথায় গেল আপনার সেই প্ল্যান?- প্রধানমন্ত্রীর উদ্দেশে নাহিদ সৌদি আরবে ফ্লাইট বিঘ্ন, জরুরি নির্দেশনা বেবিচকের ট্রেন যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা সৌদিগামী ফ্লাইট স্থগিত করেছে যেসব এয়ারলাইনস বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল পরাজিত শক্তি সন্ত্রাস সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার পাঁয়তারা করছে: রিজভী ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর মেসির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অজানা গল্প শোনালেন রোনালদো

আমান-খোকন-সোহেলসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার এক মামলায় বিএনপি নেতা আমান উল্লাহ আমান, খায়রুল কবীর খোকন, হাবিব-উন-নবী খান সোহেলসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন অভিযোগ গঠন করেন। পাঁচ বছর আগে ঢাকার দৈনিক বাংলা মোড়ে গাড়ি ভাঙচুরের মামলায় তাদের বিচার শুরু হলো। 

মামলার আসামি আমানউল্লাহ আমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, খায়রুল কবির খোকন ও হাবিব-উন-নবী খান সোহেল দলটির যুগ্ম মহাসচিব। আসামিরা সবাই বর্তমানে জামিনে আছেন। অভিযোগ গঠনের পর সাক্ষ্য গ্রহণের জন্য আগামী বছর ১ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়। ওই দিন মামলার বাদীকে হাজির হয়ে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগ পড়ে শোনানো হলে আমানউল্লাহ আমান, খায়রুল কবীর খোকন ও হাবিব-উন-নবী খান সোহেলসহ উপস্থিত সবাই নিজেদেরকে নির্দোষ দাবি করেন। আসামিদের পক্ষে অব্যাহতির আবেদনের শুনানিতে আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার বলেন, এ মামলা ভুয়া, অভিযোগপত্র পক্ষপাতমূলক। আসামিদের অব্যাহতি দেওয়া হোক। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো.  আখতারুজ্জামান ভূইয়া লাবু অভিযোগ গঠন করে আসামিদের বিচার শুরুর আর্জি জানান। শুনানি শেষে বিচারক আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ২০১৭ সালের ১০ অক্টোবর সকালে রাজধানীর দৈনিক বাংলার ক্রসিংয়ের সামনে বিএনপি নেতা আমানের নেতৃত্বে নেতা-কর্মীরা মিছিল বের করে। ওই সময় তারা ‘যানবাহন ভাঙচুর’ করেন। পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে ‘বাধা দেওয়ার’ পাশাপাশি তাদের উপর ‘হামলাও’ চালান। ওই ঘটনার পরদিন মতিঝিল থানার এসআই শহীদুল ইসলাম বাদী হয়ে বিএনপি নেতা আমান, খোকন, সোহেলসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার এসআই শফিকুল ইসলাম আকন্দ তদন্ত শেষে ৫১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন, যাদের মধ্যে ১৩ জনের নাম মামলার এজাহারে ছিল ‍

 

 

কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit