বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কোভিড: বিশ্বে ২৪ ঘণ্টায় শনাক্ত ৫ লাখের বেশি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে। এসময়ে এক হাজার ৪৬৬ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন পাঁচ লাখ ২০ হাজার ৯৬৯ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মৃত্যু বেড়ে ৬৫ লাখ ২২ হাজার ৮৯৬ জন এবং সংক্রমণ বেড়ে পৌঁছেছে ৬১ কোটি ৫৩ লাখ ২৪ হাজার ১১ জনে।

এসময় সেরে উঠেছেন ছয় লাখ ৪০ হাজার ৩৫৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫৯ কোটি ৪৩ লাখ ৪৪ হাজার ১৮৭ জন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে আর দৈনিক সংক্রমণে জাপানকে টপকে শীর্ষে উঠে এসেছে দক্ষিণ কোরিয়া।

যুক্তরাষ্ট্রে এসময়ে ৩১৪ জনের মৃত্যু এবং সংক্রমিত হয়েছেন ৫৫ হাজার ৩৯৮ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৭৭ হাজার ৪৭৭ জনের এবং মোট সংক্রমিত হয়েছেন ৯ কোটি ৭৩ লাখ ৪০ হাজার ১৬ জন।

শনাক্তের দিক থেকে চতুর্থ এবং মৃত্যুর সংখ্যার তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে একদিনে আরও ১২২ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছেন ১১ হাজার ৩০০ জন। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু ৬ লাখ ৮৫ হাজার ১৭৯ জন এবং সংক্রমিত ৩ কোটি ৪৬ লাখ ২ হাজার ৬৬২ জন।

কিউএনবি/অনিমা/১৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit