মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

পোয়েটসপিডিয়ার জীবন সম্মাননা প্রদান

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : পোয়েটসপিডিয়া-বাংলা রাইটার্স ক্লাব থেকে ‘জীবন-সম্মাননা’ পেলেন কবি, প্রাবন্ধিক ও সংগঠক নুরুন্নেছা চৌধুরী রুনী। গতকাল ১৪ সেপ্টেম্বর বুধবার সিফডিয়া মিলনায়তনে বৃহত্তর সিলেটের সাহিত্যিক এবং সাহিত্যানুরাগী মহল তাঁর হাতে এই জীবন-সম্মাননা স্মারক তুলে দেন। কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খ্যাতনামা কবি কালাম আজাদ। তিনি বলেন, আজ থেকে শতবর্ষ পরে সিলেটে-সাহিত্যচর্চার যে ইতিহাস রচিত হবে, সেখানে নুরুন্নেছা চৌধুরী রুনী স্বনামে উজ্জ্বল থাকবেন। তাঁর জীবদ্দশায় গদ্য বা পদ্যে সত্যের বিষয়ে তিনি যে কখনো আপোষ করেননি, এই আপোষহীনতা তরুণ প্রজন্মের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।

ষাটের দশক থেকে লেখালেখি শুরু করা রুনী লিখেছেন দশটির অধিক গ্রন্থ। বাংলা একাডেমি ও কেমুসাসের আজীবন সদস্য এই কবি সাহিত্য সংগঠনেও বিশেষ ভূমিকা রেখেছেন; ছিলেন সিলেট লেখিকা সংঘের সভাপতি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কবি রোকসানা হক, গল্পকার সেলিম আউয়াল, অধ্যাপক কবি বাছিত ইবনে হাবীব, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাভেদ আহমদ, ভ্রমণ কাহিনিকার মুয়াজ আফসার, কবি নাজমুল আনসারী প্রমুখ।

কবি আহমাদ সালেহ’র সঞ্চালনায় এ অনুষ্ঠানে কবিতাপাঠ ও স্মৃতিচারণ করেন কবি ইশরাক জাহান জেলী, সেনুয়ারা আক্তার চিনু, মাছুমা টফি একা, কামাল আহমদ, রিপন আহমদ, শান্তা কামালী, তাসলিমা খানম বীথি, শমসাদ আহমদ, জান্নাত আরা খান পান্না, কাউছার জাহান লিপি, শিপারা শিপা, বিমল পাল এবং অনিতা বর্ধ্বন। অনুষ্ঠানের শেষাংশে রাহনামা শাব্বীর চৌধুরীকে আহ্বায়ক এবং রিপন আহমদকে যুগ্ম আহ্বায়ক করে পোয়েটসপিডিয়া-বাংলা রাইটার্স ক্লাবের ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit