মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
সম্পদ আছে, হাতে নগদ নেই—অবসরের সঞ্চয় ঝুঁকিতে ফেলতে পারে যে ভুল দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি আজকে কোথায় গেল আপনার সেই প্ল্যান?- প্রধানমন্ত্রীর উদ্দেশে নাহিদ সৌদি আরবে ফ্লাইট বিঘ্ন, জরুরি নির্দেশনা বেবিচকের ট্রেন যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা সৌদিগামী ফ্লাইট স্থগিত করেছে যেসব এয়ারলাইনস বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল পরাজিত শক্তি সন্ত্রাস সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার পাঁয়তারা করছে: রিজভী ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর মেসির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অজানা গল্প শোনালেন রোনালদো

মশিউর রহমান রাঙ্গাকে জাপা থেকে অব্যাহতি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩০ Time View

ডেস্কনিউজঃ জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদ থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেয়া হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) জাপার যুগ্ম-দপ্তর সম্পাদক মাহমুদ আলম বলেন, জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের দলীয় গঠনতন্ত্র প্রদত্ত ক্ষমতাবলে পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদ-পদবি থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দিয়েছেন। ইতোমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে।

রাঙ্গা ২০১৮ সালের ৩ ডিসেম্বর থেকে ২০২০ সালের ২৬ জুলাই পর্যন্ত জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছিলেন।

গত ৩১ আগস্ট হঠাৎ জাতীয় পার্টির দশম কাউন্সিলের তারিখ ঘোষণা করেন থাইল্যান্ডে চিকিৎসাধীন জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এরপর তাকে বিরোধীদলীয় নেতার পদ থেকে সরিয়ে দিতে চিঠি দেয় জাপার সংসদীয় কমিটি।

এই নিয়ে ২ সেপ্টেম্বর আনুষ্ঠানিক এক প্রতিক্রিয়ায় জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, বেগম রওশন এরশাদের নাম ব্যবহার করে তৃতীয় পক্ষ কোনো একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। তিনি শ্রদ্ধার পাত্র, আমাদের শ্রদ্ধার আসনেই আছেন। তবে জাতীয় পার্টির নেতা-কর্মীরা পার্টির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না।

কিউএনবি/বিপুল/১৪.০৯.২০২২/সন্ধ্যা ৭.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit