শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

বলিউড সবসময় কুমারী নায়িকা চায় : মহিমা চৌধুরী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১২২ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের এক সময়ের নিয়মিত মুখ ছিলেন অভিনেত্রী মহিমা চৌধুরী। শাহরুখ খানের সঙ্গে ১৯৯৭ সালে ‘পারদেস’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমাতে কাজ করেছেন মহিমা। তবে বলিউডে নারীদের কাজ সম্পর্কে মহিমা চৌধুরী একবার বলেছিলেন, বলিউড সবসময় কুমারী নায়িকা চায়।

ফিল্ম ইন্ডাস্ট্রি প্রকৃতপক্ষে কিভাবে মহিলা অভিনেত্রীদের প্রতি আচরন করে সেই বিষয়ে বেশ কিছু খোলামেলা কথা বলেছিলেন এই অভিনেত্রী।

kalerkanthoএকসময়ের জনপ্রিয় মুখ মহিমা চৌধুরী

কিভাবে ইন্ডাস্ট্রি ‘পুরুষ আধিপত্যবাদী’ হয়ে অনেক দূর এগিয়েছে সে সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি প্রকাশ করেছেন, মহিলা অভিনেত্রীদের তাদের ব্যক্তিগত জীবনের কারণে প্রায়ই চলচ্চিত্র থেকে সরিয়ে দেওয়া হয়।

২০২১ সালে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের সঙ্গে একটি কথোপকথনে মহিমা বলেছিলেন, “আমি মনে করি বলিউড শিল্প এমন একটি অবস্থানে পৌঁছেছে যেখানে মহিলা অভিনেত্রীরা আরো ভাল অংশ, ভাল বেতন এবং ভালো কাজের অনুমোদন পায়। তারা একটি মহান এবং শক্তিশালী অবস্থান তৈরি করছে। কিন্তু এখানে আপনি যে মুহূর্তে কারো সঙ্গে ডেটিং শুরু করবেন, লোকেরা আপনাকে বাদ দেবে কারণ তারা কেবল একটি কুমারী নায়িকা চায়, যে চুম্বন পর্যন্ত করেনি। আপনি যদি কারো সঙ্গে ডেটিং করেন তবে এটি এমন হবে যে, ‘ওহ! সে ডেটিং করছে!’ যেন এটা মহাপাপ!

kalerkanthoমহিমা চৌধুরী

তিনি আরো বলেন, ‘আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, তাহলে আপনার ক্যারিয়ার শেষ  হওয়ার পথে থাকবে। আর যদি আপনার একটি সন্তান থাকে তবে এটি একেবারে শেষ হয়ে যাবে। মহিমা ব্যাখ্যা করেছিলেন যে তিনি বলিউডে যোগদানের সময় বৈবাহিক অবস্থা কতটা গুরুত্বপূর্ণ ছিল। সেই সময়টা ছিল খুবই কঠিন। ’

kalerkantho‘পারদেস’ সিনেমায় শাহরুখ খান ও মহিমা চৌধুরী

আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) মহিমা চৌধুরীর জন্মদিন। এর আগে জুন মাসে অভিনেতা অনুপম খের সামাজিক যোগাযোগ মাধ্যমে মহিমার স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরটি প্রকাশ করেন। এরপর অভিনেত্রী একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং বলেছিলেন যে তাঁর চুল না থাকায় তিনি কাজ করতে পারবেন না। পরে ক্যান্সারমুক্ত হওয়ার বিষয়েও সকলকে জানিয়েছেন মহিমা। এখন সুস্থ আছেন এই অভিনেত্রী।  

সূত্র : হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit