সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

মেহেদির রঙ শুকানোর আগেই যৌতুকের বলি হলেন ফাতেমা

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৪ Time View

ডেস্ক নিউজ : মেহেদির রঙ না শুকাতেই ফাতেমা খাতুন (১৭) নামে এক নববধূকে যৌতুকের বলি হতে হলো। রোববার রাত ২টার দিকে গলায় ফাঁস দিয়েছেন মর্মে গৃহবধূকে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বামী সোহানুর রহমান। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক গৃহবধূকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর আড়াইশ শয্যা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এ সময় গৃহবধূর স্বামী-শ্বশুরকে পুলিশ আটক করেছে। আটককৃতারা হলেন— গৃহবধূর স্বামী সোহানুর রহমান ও শ্বশুর মিজানুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ জুলাই মনিরামপুর পৌর এলাকার দুর্গাপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে সোহানুর রহমানের সঙ্গে অভয়নগর উপজেলার জিয়াডাঙ্গা গ্রামের ইয়াসিন শেখের মেয়ে ফাতিমা খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কয়েক দিন পর থেকেই তিন লাখ টাকা যৌতুকের জন্য চাপ দেন স্বামী সোহানসহ শ্বশুরবাড়ির লোকজন। নিহত গৃহবধূর বাবা ইয়াসিন শেখ জানান, জামাই সোহানের দাবিকৃত তিন লাখ টাকার মধ্যে ৩ দিন আগে এক লাখ টাকা দেওয়া হয়। পুরো টাকা না দেওয়ায় মেয়েকে মেরে ফেলেছে। 

গৃহবধূর চাচা শহিদুল ইসলাম জানান, তার মরদেহ হাসপাতালের বারান্দায় পড়েছিল। এ সময় ভাইজির নাক-মুখ দিয়ে ময়লা বের হচ্ছিল। তাকে কয়েকজন মিলে এলোপাতাড়ি মারপিটসহ বুক ও পেটের ওপর দাঁড়িয়ে দাবানো হয়েছে। জরুরি বিভাগের চিকিৎসক ফরিদুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই গৃহবধূর মৃত্যু হয়েছে। গৃহবধূর শরীরের বিভিন্ন জায়গায় জখম ও ফোলা দাগ রয়েছে। থানার ওসি নূরই আলম সিদ্দিকী জানান, গৃহবধূর ওপর নির্যাতন চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/১২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit