রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

খাগড়াছড়িতে পাঁচ দফা দাবিতে পিআইওদের কর্মবিরতি

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারা দেশের ন্যায় জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে  সোমবার ১২সেপ্টেম্বর  থেকে চার দিনব্যাপী অর্ধদিবস কর্মবিরতি শুরু করেছেন খাগড়াছড়ি কর্মরত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তারাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারি কল্যাণ পরিষদের ডাকে এ কর্মবিরতি পালন করে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

খোঁজ নিয়ে জানা যায়, দাবি আদায়ের লক্ষ্যে খাগড়াছড়ি জেলা সদরসহ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার (ডিআরআরও) কার্যালয় ও ৯ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিরা কর্মসূচির প্রথম দিন আজ সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করে।আজ সকাল ১০টার দিকে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা,খাগড়াছড়ি সদর,দিঘীনালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ভবনের সামনে দাবি সংবলিত ব্যানার টাঙিয়ে তার পাশে মাটিরাঙ্গা, খাগড়াছড়ি সদর,দিঘীনালা উপজেলা পিআইও ও তাঁর কার্যালয়ের কয়েকজন কর্মচারী অবস্থান নিয়ে বসে আছেন।

উপজেলা প্রকল্পবাস্তবায়ন কার্যালয়ে অবস্থান নিয়ে  দাঘীনালা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা  (পিআইও) মো:আব্দুস সালাম বলেন, তাঁর অফিসে অন্তত ১১ জন জনবল প্রয়োজন। কিন্তু তাঁরা সেখানে বর্তমানে মাত্র ২জন দিয়ে  কাজ চালাচ্ছে। প্রায় একই অবস্থা জেলার অন্য ৮টি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে। জনবল সংকট সমস্যার সমাধান ছাড়াও তাঁদের অন্যতম দাবি হচ্ছে, দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরে বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের পদ ও বেতন গ্রেড উন্নীতকরণ করা। চার দিনব্যাপী অর্ধদিবস কর্মবিরতি কর্মসূচি আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।মাটিরাঙ্গা উপজেলার প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)মো:ইশতিয়াক আহম্মেদ  বলেন, ‘অন্যান্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা নির্দিষ্ট সময়ের ব্যবধানে পদোন্নতি পেয়ে উঁচু পদে যেতে পারেন। কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের এই সুযোগ নেই। তাঁদের দপ্তরে যাঁরা অফিস সহকারী কিংবা পিআইও পদে ঢুকছেন, ওই পদে থেকেই অবসর নিচ্ছেন। একই দেশে দুই রকম নিয়ম থাকতে পারে না।’ছয় দফা দাবিতে উল্লেখ করা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২-এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের মতো দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারিদের পদনাম পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদ পদোন্নতি/চলতি দ্বায়িত্ব/নিয়োগের মাধ্যমে পূরণ।

কিউএনবি/অনিমা/১২.০৯.২০২২/দুপুর ২.১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit