রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

ঢাবিতে গুচ্ছ পদ্ধতিতে কৃষিবিজ্ঞান বিষয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৮ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশের ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে কৃষিবিজ্ঞান বিষয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আজ ১০ সেপ্টেম্বর ২০২২, শনিবার দুপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের কলা ভবন ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন এবং সংশ্লিষ্ট পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. আবদুল বাছির উপস্থিত ছিলেন। 

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ পৃথকভাবে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। উল্লেখ্য, কৃষিবিজ্ঞান বিষয়ে গুচ্ছ পদ্ধতিতে ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট ৩৫১৯টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীর সংখ্যা ৮৯,১৫৯জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রসমূহে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৬,০০০জন।

ক্যাপশন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশের ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে কৃষিবিজ্ঞান বিষয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আজ ১০ সেপ্টেম্বর ২০২২, শনিবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কলা ভবন ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন এবং সংশ্লিষ্ট পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. আবদুল বাছির উপস্থিত ছিলেন। (ছবি : ঢাবি জনসংযোগ)

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit