মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

ব্রিটেনের অধিকাংশ রাজহাঁসের মালিক ছিলেন রানি

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পদাধিকার বলে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ছিলেন দেশটির অধিকাংশ রাজহাঁসের মালিক। সেগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্বও রাজকীয় দফতর থেকে পালন করা হয়। মূলত বিলুপ্ত হয়ে যাওয়া রক্ষা করতেই এমন নিয়ম করা হয়েছে ব্রিটেনে। উন্মুক্ত জলাশয়ে যেসব রাজহাঁস বিচরণ করে (বিশেষ করে টেমস নদী এবং তার আশেপাশের জলাশয়) এবং যেসব রাজহাঁসের ওপর কারও মালিকানা নেই সেগুলোর মালিক রানি।

যুক্তরাজ্যে রানির এসব রাজহাঁস শিকারেও আছে নিষেধাজ্ঞা। রানিকে এসব রাজহাঁসের রক্ষাকারী অভিভাবক হিসেবে মান্য করা হতো। ব্রিটিশ রাজপরিবারের নানা ঐতিহ্য আছে। রাজহাঁসের মালিকানার বিষয়টিও তেমনি। শত শত বছর আগে রাজহাঁসের মালিক হতে হলে সরকারের থেকে অনুমতির প্রয়োজন হতো ব্রিটেনে। সেই অনুমতি পাওয়াকে মর্যাদাসূচক হিসেবে দেখা হতো। রাজপরিবার থেকে ঘোষণাও করা হয়, চিহ্নিত নয় এসব সব রাজহাঁস তাদের। এ বিষয়ে রানি দ্বিতীয় এলিজাবেথের একটি আনুষ্ঠানিক উপাধিও ছিল। 

সূত্র : ইউএসএ টুডে ও ভোগ সাময়িকী

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit