বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
বেদানার দানা ছাড়ানোর সহজ কৌশল জেনে নিন শার্শা সীমান্ত দিয়ে কার্যক্রম নিষিদ্ধ পলাতক আওয়ামীলীগের অনুপ্রবেশ ঠেকাতে মধুর গন সংযোগ দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন বাভুমা মাটিরাঙ্গা জোনের উদ্যোগে দেওয়ানপাড়া আশ্রম ছাত্রী হোস্টেল নির্মাণ কাজের উদ্বোধন। আহত নেতাকর্মীদের দেখতে চমেক হাসপাতালে প্রতিমন্ত্রী মীর হেলাল, উন্নত চিকিৎসা নিশ্চিতের নির্দেশ। ফিফা র‌্যাংকিংয়ে রেকর্ড গড়ল মরক্কো; ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কত? ডিসেম্বরে নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি চৌগাছার মডেল চিকিৎসা পদ্ধতি সারা দেশে চালু করা হবে-ডাঃ এস এম জিয়া উদ্দীন হায়দার ম্যানচেস্টার সিটির ২০০ কোটি ডলারের ঋণ বাতিল কারিগরি শিক্ষার মান ও প্রসার আরও বৃদ্ধির ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির

সমুদ্র বন্দরসমুহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৭ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে,পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। এটি ঘণীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় গভীর সঘঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে।

মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যস্থানে তা মাঝারী থেকে প্রবল অবস্থায় রয়েছে। আগামী তিনদিনে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এছাড়া ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, রাজশাহী, বগুড়া, নেত্রকোণা, শ্রীমঙ্গল ও সিলেট জেলার উপর দিয়ে মৃদু তাপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় প্রশমিত হতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৭ দশমিক ২ডিগ্রি ষেলসিয়াস। আজ আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা,খুলনা,বরিশাল,চ্ট্গ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর,রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ৪৩ মিনিটে।

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit