মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে মাদক, ইভটিজিং, জুয়া ও বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে : অর্থমন্ত্রী কোম্পানীগঞ্জে মার্কেটে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকান ক্ষতিগ্রস্থ মাটিরাঙ্গায় বিজিবির বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ৫ কোটি টাকার মাদক উদ্ধার। ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত॥ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ব্যক্তিকে ঘর নির্মাণে পাঁচ বান টিন প্রদান। বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার আজকের স্বর্ণের দাম: ১৮ আগস্ট ২০২৬

প্রিন্স অব ওয়েলস উপাধি পেলেন উইলিয়াম, প্রিন্সেস কেট

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ২২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের নতুন রাজা চার্লস তার বড় ছেলে উইলিয়াম ও পুত্রবধূ কেট মিডলটনকে প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস উপাধি দিয়েছেন। এই দুই উপাধি আগে চার্লস এবং তার প্রয়াত স্ত্রী ডায়ানার ছিল। খবর রয়টার্স ও বিবিসির। উইলিয়ামের মা ডায়ানা এতই জনপ্রিয় চরিত্র ছিলেন যে, বিয়ে থেকে শুরু করে জীবনের অন্তিম লগ্ন পর্যন্ত তাকে ধারাবাহিকভাবে গণমাধ্যমের কাটাছেড়ার ভেতর দিয়ে যেতে হয়েছে।

চার্লসের সঙ্গে বিচ্ছেদের ৫ বছর পর ১৯৯৭ সালে সড়ক দুর্ঘটনায় ৩৬ বছর বয়সি ডায়ানার মৃত্যু হয়। এই মৃত্যু অনেককেই কাঁদিয়েছে। রাজপরিবারের একটি সূত্র জানিয়েছে, কেট তার উপাধির সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাসের কদর করলেও তিনি প্রিন্সেস অব ওয়েলস হিসেবে নিজের আলাদা পথ তৈরি করতে চান।

রানি এলিজাবেথের মৃত্যুর সঙ্গে সঙ্গে ব্রিটিশ সাম্রাজ্যের রাজা বনে যাওয়া চার্লস শুক্রবার তার প্রথম ভাষণে বলেছেন, উত্তরসূরী উইলিয়ামকে প্রিন্স অব ওয়েলস বানাতে পেরে তিনি গর্বিত। রাজা হওয়ার আগ পর্যন্ত চার্লস ১৯৫৮ সাল থেকে এই প্রিন্স অব ওয়েলস উপাধি বয়ে বেড়াচ্ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit