বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
বেদানার দানা ছাড়ানোর সহজ কৌশল জেনে নিন শার্শা সীমান্ত দিয়ে কার্যক্রম নিষিদ্ধ পলাতক আওয়ামীলীগের অনুপ্রবেশ ঠেকাতে মধুর গন সংযোগ দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন বাভুমা মাটিরাঙ্গা জোনের উদ্যোগে দেওয়ানপাড়া আশ্রম ছাত্রী হোস্টেল নির্মাণ কাজের উদ্বোধন। আহত নেতাকর্মীদের দেখতে চমেক হাসপাতালে প্রতিমন্ত্রী মীর হেলাল, উন্নত চিকিৎসা নিশ্চিতের নির্দেশ। ফিফা র‌্যাংকিংয়ে রেকর্ড গড়ল মরক্কো; ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কত? ডিসেম্বরে নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি চৌগাছার মডেল চিকিৎসা পদ্ধতি সারা দেশে চালু করা হবে-ডাঃ এস এম জিয়া উদ্দীন হায়দার ম্যানচেস্টার সিটির ২০০ কোটি ডলারের ঋণ বাতিল কারিগরি শিক্ষার মান ও প্রসার আরও বৃদ্ধির ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়বে কি না জানালেন আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩১ Time View

ডেস্কনিউজঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে বাড়ানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, আগামী ২৪ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়ার শর্তসাপেক্ষ মুক্তির মেয়াদ শেষ হবে। তবে পরিবারের পক্ষ থেকে মুক্তির মেয়াদের আবেদন পেলেই সরকার তা আবারো বাড়াবে।

শনিবার সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে যুগ্ম জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের ১৪৭তম রিফ্রেশার কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব কথা বলেন।

বিচারকদের উদ্দেশে আনিসুল হক বলেন, ঋণখেলাপিরা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তাই ঋণখেলাপিদের মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে। এ ছাড়া মামলার শুনানিতে ঋণখেলাপিদের অযৌক্তির সময় দেয়া থেকে বিরত থাকতে হবে।

আনিসুল হক বলেন, প্রধান বিচারপতির সাথে কথা বলে ঋণ খেলাপের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেয়া হবে।

বিচারিক কার্যক্রম নিয়ে আইনমন্ত্রী বলেন, বিচার পেতে প্রতিদিন লাখো মানুষ আদালতের বারান্দায় ধরনা দিচ্ছেন। আপনাদের দ্রুত বিচার (রায়) দিয়ে তাদের দুঃখ দূর করতে হবে।

বিচারকদের উদ্দেশে তিনি বলেন, পদের কথা চিন্তা করে মনের কথা সব সময় বলা যাবে না, সংযত হতে হবে।

কিউএনবি/বিপুল/১০.০৯.২০২২/ দুপুর ১.৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit