বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার-বিশ্বনাথে জেলা প্রশাসক

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, বাংলাদেশের কৃষিতে উন্নত প্রযুক্তির যাত্রা শুরু করেছিলেন স্বয়ং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর আজ তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দেশের কৃষিখ্যাত অনেক এগিয়ে গেছে।

বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। সেজন্য কৃষকদের আরোও ব্যাপক উন্নয়নের লক্ষ্যে ও কৃষিখ্যাতকে আধুনিকভাবে আরোও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন সরকার। দেশে খাদ্য শষ্যের উৎপাদন বৃদ্ধির জন্য আমাদের অনাবাদি জমিগুলোকে চাষাবাদের আওতায় আনতে হবে। আর এজন্য কৃষকদের সরকার তথা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা প্রদান করা হবে এবং সেচ ব্যবস্থার উন্নয়নের জন্য ‘সেলো পাম্প বা ডিপ টিউবওয়েল স্থাপন’সহ উপযুক্ত পদক্ষেপ গ্রহন করা হবে। তিনি বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ‘ফসল উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে কৃষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

এসময় স্থানীয় সাংবাদিকরা বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী সড়কের পার্শ্ববতী খাল (সিএমবির খাল) ও বাসিয়া নদীসহ সকল নদ-নদী, খাল-বিল, হাওরের অবৈধ স্থাপন উচ্ছেদ পূর্বক পুনঃখননের পদক্ষেপ গ্রহন করে বিশ্বনাথের কৃষিকে এগিয়ে নেওয়ার দাবী জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহানের সভাপতিত্বে এবং কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়ের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, বিএডিসির উপ-সহকারী পরিচালক প্রতাপ রঞ্জন পাল, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক আরিফ ফেরদৌস।

সভায় বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম ছাইফুল ইসলাম, রামপাশা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরান আহমদ, উপজেলার কিষাণী কৃষ্ণা রানী দাশ, কৃষক লুৎফুর রহমান, প্রান্তিক কৃষক নাহিদুজ্জামান, কৃষি উদ্যোক্তা জাবের হোসেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ মোক্তার আলী ও গীতাপাঠ করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিরঞ্জন বৈদ্য বিপলু।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার সাদিয়া বিনতে সুলাইমান, থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম, উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ মেম্বার, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য অসিত রঞ্জত দেব, আহমদ আলী ইরন, সাংবাদিক নবীন সোহেল, কামাল হোসেন, বদরুল ইসলাম মহসিন, শুকরান আহমদ রানা প্রমুখ নেতৃবৃন্দ। এর পূর্বে সকালে জেলা প্রশাসক উপজেলার হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিদর্শন করেন এবং পরে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নেঅনুষ্ঠিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বিকেলে প্রতিবন্ধিদের জন্য নির্মানাধীন ঘর পরিদর্শন করেন।

কিউএনবি/অনিমা/০৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit