মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
অর্থবছরের সময়কাল বদলাচ্ছে, এপ্রিল-মার্চ হবে নতুন অর্থবছর নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

জেলা প্রশাসকের সাথে বাউল সমিতি ফাউন্ডেশন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ। গত দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন সিলেটের নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং শুভেচ্ছা বিনিময় করেন। এসময় বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন সিলেটের সহ সভাপতি বাউল বাবুল সরকার, সাধারণ সম্পাদক বাউল পথিক রাজু, সহ সাধারণ সম্পাদক শাহ সিদ্দিকুর রহমান চিশতী, সাংগঠনিক সম্পাদক বাউল কাশেম সরকার, দপ্তর সম্পাদক বাউল বাউল কানাই লাল সরকার, বাউল কবি সুলতান আহমদ আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক বাউল দারা খান উপস্থিত ছিলেন।

বউল সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান বলেন, ভবিষ্যত প্রজন্মকে সাহিত্য চর্চায় এগিয়ে আসতে হবে। লেখাপড়ার পাশাপাশি সাহিত্য অঙ্গনে অংশগ্রহণ করতে হবে। অভিভাবকদের সেদিকে খেয়াল রাখতে হবে। সিলেট শিল্প সাহিত্যে অনেক এগিয়েছে। তিনি বলেন, বাউল ও লোক শিল্পীদের কল্যাণমূলক কাজে সংগঠনটি নিয়োজিত রয়েছে। তিনি সাংস্কৃতিক ও বিভিন্ন সামাজিক আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে সবাইকে কাজ করার আহবান জানান।

 

 

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit