শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

ভারতকে হারাতে শ্রীলঙ্কার লক্ষ্য ১৭৪

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৩ Time View

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে। না হলে এশিয়া কাপের ফাইনালে খেলার আশা কার্যত শেষ হয়ে যাবে ভারতের। এমন সমীকরণ মাথায় নিয়ে শ্রীলঙ্কার কাছে টস হেরে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৭৩ তুলেছে ভারত। অর্থাৎ প্রথম দল হিসেবে ফাইনালে যেতে ১৭৪ রান করতে হবে লঙ্কাকে।

দুবাইয়ে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত টসে জয়লাভ করে বোলিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা।

আগে ব্যাটিং পেয়ে যথারীতি লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। আগের তিন ম্যাচে রান না পাওয়া ভারত অধিনায়ক এদিন রীতিমত ঝড় তোলেন ব্যাটে। দলীয় মাত্র ১৩ রানে দুই উইকেট হারানোর পর সূর্যকুমার যাদবকে নিয়ে গড়েন ৫৮ বলে ৯৭ রানের জুটি।

এই জুটি গড়ার পথে মাত্র ৩২ বলে ফিফটি তুলে নেন রোহিত। শেষ পর্যন্ত আউট হন দলীয় সর্বোচ্চ ৭২ রানের ইনিংস খেলে। তার ৪১ বলের এই ঝোড়ো ইনিংসে ছিল ৫টি চার ও চারটি ছয়ের মার।

দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান আসে তার সঙ্গী সূর্যকুমার যাদবের ব্যাট থেকে। একটি করে ছয় ও চারে ২৯ বলে ৩৪ করেন যাদব। এছাড়া পান্ডিয়া ও পন্ট দুজনেই আউট হন সমান ১৩ বলে ১৭ রান করে।

শেষ দিকে শেষ ওভারে ৮ রানসহ মাত্র ৭ বলে ১৫ রানের ক্যামিও ইনিংস খেলে দলীয় স্কোরকে ১৭৩ রানে পৌঁছে দেন অশ্বিন। যদিও রোহিত-যাদব ক্রিজে থাকতে মনে হচ্ছিল আজ দুইশ ছাড়াবে তারা!

তবে আফগান ম্যাচের মতো এদিনও শেষ পাঁচ ওভারে দুর্দান্ত বোলিং করে ম্যাচে কামব্যাক করে লঙ্কান বোলাররা। ৪৬ রান দিলেও তারা তুলে নেন ৪টি উইকেট।

লঙ্কান বোলারদের মধ্যে এদিন সফল বোলার ছিলেন দিলশান মদুশঙ্কা। মাত্র ২৪ রান দিয়ে ৩টি উইকেট নেন এই বাঁহাতি পেসার। আর ২৭ রান খরচায় ২টি উইকেট লাভ করেন চামিকা করুনারত্নে। এছাড়া দুই ওভার হাত ঘুরিয়ে ২৬ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন অধিনায়ক দাসুন শানাকা।

আপাতত যা পরিস্থিতি, তাতে শ্রীলঙ্কার বিপক্ষে আজ হারলেই কার্যত ছিটকে যাবে ভারত। টিম ইন্ডিয়া যদি এদিন হেরে যায়, তাহলে শ্রীলঙ্কার পয়েন্ট হবে চার। সেক্ষেত্রে ফাইনালে যাওয়ার দিকে এক কদম এগিয়ে যাবে দ্বীপরাষ্ট্রটি। সেখানে ভারতের পয়েন্ট হবে শূন্য। কার্যত শেষ হয়ে যাবে ভারতের সামনে ফাইনালে যাওয়ার সুযোগ!

ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ট (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, দীপক হুডা, ভুবনেশ্বর কুমার, আর্শদিপ সিং, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল।

শ্রীলঙ্কা একাদশ:
কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিশাঙ্কা, চারিথ আসালঙ্কা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, চামিকা করুনারত্নে, দিলশান মধুশঙ্কা, আসিথা ফার্নান্দো।

কিউএনবি/অনিমা/০৭.০৯.২০২২/সকাল ৭.৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit