বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

নতুন লুকে সালমান খানের বাজিমাত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩১ Time View

বিনোদন ডেস্ক : ভিন্ন লুকে নতুন সিনেমার টিজারে হাজির হলেন বলিউডের ভাইজানখ্যাত সালমান খান। সোমবার প্রকাশিত ‘কিসি কা ভাই, কিসি কা জান’-এর এক ঝলকে রীতিমতো আলোচনায় এসেছেন তিনি। টিজারে তাকে বড় চুলে বেশ আকর্ষণীয় দেখাচ্ছে। টিজারটিতে শুধু তাকেই দেখানো হয়েছে। অন্য কোনো পার্শ্ব অভিনেতাকে দেখানো হয়নি। মুক্তির কোনো তারিখও উল্লেখ করা হয়নি। তবে টিজারটি প্রকাশ হওয়া মাত্রই ভক্তদের মাঝে দারুণ উত্তেজনা সৃষ্টি হয়েছে।

‘এসকেএফ’ প্রডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটিতে ভেংকটেশ, পূজা হেগড়ে, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিলসহ আরও অনেকেই অভিনয় করেছেন বলে জানা গেছে। ছবিটি এ বছরের শেষ নাগাদ মুক্তির সম্ভাবনা রয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit