মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
তুরস্কের কাছে ট্রাম্পের এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির তীব্র বিরোধিতা নেতানিয়াহুর ট্রাম্পের সঙ্গে দূরত্বের দাবি প্রত্যাখ্যান নেতানিয়াহুর, সম্পর্ককে বললেন ‘চমৎকার’ বড়কুঠি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করার চেষ্টা করা হবে: ভূমিমন্ত্রী কেইনের ৬ মিনিটের ঝড়ে শেষ ষোলর টিকিট কাটল ইংল্যান্ড মেসির শেষ নৃত্য, নাকি সালাহর নতুন ইতিহাস তারেক রহমানকে ইইউর গ্লোবাল গেটওয়ে ফোরামে মূল বক্তব্য দেওয়ার আমন্ত্রণ মেসির সঙ্গে সোফির সম্পর্কের গুঞ্জন মালাক্কা প্রণালী উন্মুক্ত রাখার পক্ষে সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া খামেনির শোকযাত্রায় অংশ নিয়ে আহমাদিনেজাদের চমক নওগাঁয় হামড়ার বিল-কৃষ্ণপুর খাল পাড়ে ১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ধলু

সেই ছোট্ট আয়েশা বড় হয়ে ফের সিনেমায় আসছেন!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৪ Time View

বিনোদন ডেস্ক : ২০০৫ সালে বড় পর্দায় মুক্তি পেয়েছিল পরিচালক সঞ্জয় লীলা বনশালির ‘ব্ল্যাক’। ছোট্ট ছয় বছরের মেয়েকে ঘিরে আবর্তিত হয়েছিল ছবির গল্প। যার নাম মিশেল। যে কানে শুনতে পেত না, চোখে দেখত না।কিন্তু অসম্ভব জেদ ছিল তার মধ্যে। সেই ছোট্ট মেয়ের শিক্ষক ছিলেন অমিতাভ বচ্চন। বিগ বির চরিত্রের নাম ছিল দেবরাজ। ছোট্ট মিশেলের চরিত্রে, বয়স বাড়লে সেই চরিত্রে আসেন রানি মুখার্জি। সময় পেরিয়েছে। এখন সেই ছোট্ট মিশেল অনেকটাই বড় হয়ে গেছে। কিন্তু সে এখন কোথায়? কী করছে? পর্দার মিশেলের আসল নাম আয়েশা কাপুর। এখন তার বয়স ২৮ বছর। পড়াশোনার জন্য নিউ ইয়র্কের কলম্বিয়াতে ছিলেন তিনি।  

আবার অভিনয় জগতে ফিরছেন আয়েশা। নতুন সিনেমায় অভিনয় করার জন্য ছয় মাস ধরে তালিম নিচ্ছেন। ‘হরি ওম’ ছবিতে অংশুমান ঝার বিপরীতে দেখা যাবে তাঁকে। কুলবিন্দর বকশিশের কাছে হিন্দির উচ্চারণ শিখছেন আয়েশা। আসন্ন এই ছবিতে বলতে গেলে মূল চরিত্র আয়েশারই। তাই সে ক্ষেত্রে ভাষার দক্ষতা জরুরি বলেই মনে করছেন নির্মাতারা। নিজের আসন্ন ছবি সম্পর্কে কথা বলতে গিয়ে আয়েশা জানিয়েছেন, “অভিনয়ে ফিরে আসা নিয়ে আমার মধ্যে উত্তেজনা কাজ করছে। ‘হরি ওম’ একটি মিষ্টি, পারিবারিক ছবি, যা সব বয়সী মানুষকেই কোনো না কোনোভাবে স্পর্শ করবে। হরিশ স্যার যে সারল্য দিয়ে গল্প লেখেন, যেভাবে তার চরিত্রগুলোকে ফুটিয়ে তোলেন, আমি বেশ ভালো লাগে। খুব বাস্তব মনে হয়। ” 

আয়েশা বলেন, ‘তাঁদের সঙ্গে একই ফ্রেমে কাজ করার উত্তেজনা তো রয়েছেই। অনেক কিছু শিখতে পারব। অংশুমানের মতো গুণী অভিনেতার বিপরীতে কাজ করাও আনন্দের। মধ্য প্রদেশে শুটিং শুরুর অপেক্ষায় রয়েছি। ’সেপ্টেম্বরেই শুরু হচ্ছে এই ছবির শুটিং। মধ্য প্রদেশে ভোপালের বিভিন্ন অংশে শুটিং হওয়ার কথা রয়েছে।  

 

 

কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit