বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ যারা স্কুল-কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধে ষড়যন্ত্রের অভিযোগ দুর্গাপূজায় ৬১৫ মন্দির-মণ্ডপে নিরাপত্তা দেবে কোস্ট গার্ড, মোতায়েন ৩৪০০ সদস্য বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ডেপুটি স্পিকারের রোনালদোর সিদ্ধান্ত সব দিক থেকেই ভুল ছিল: রুনি সরকারি তথ্য ফাঁসকারীদের গুলি করা উচিত: ট্রাম্প এমবাপ্পের পর এবার মেসির জোড়া রেকর্ড ভাঙলেন হালান্ড পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৬ শিক্ষার্থী নিহত, আহত ১৯ প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু কাল

সান্ধ্যকালীন ব্যাংকিং বন্ধের নির্দেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৩ Time View

ডেস্কনিউজঃ বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ নির্দেশনা জারি করা হয়। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে ব্যাংকের যেসব শাখায় সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম চালু রয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেসব শাখার সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

বিদ্যুৎ সাশ্রয়ে সরকার অফিস সময়সূচিতে যে পরিবর্তন এনেছে, সেটির আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নির্দেশনায় বলা হয়।

বাংলাদেশ ব্যাংকের ২০১২ সালের এক নির্দেশনায় সান্ধ্যকালীন ব্যাংকিংয়ের সময়সূচি নির্ধারণ করা হয় ব্যাংকের অফিস সময়ের পরবর্তী দুই ঘণ্টা। সেই হিসাবে, ব্যাংকিং অফিস সময় যদি শেষ হয় বেলা ৩টায়, তা হলে সান্ধ্যকালীন ব্যাংকিং সময়সূচি হবে ৫টা পর্যন্ত।

এর আগে গত ২২ আগস্ট সরকার ঘোষিত অফিস সময়সূচির সঙ্গে সংগতি রেখে ব্যাংকের নতুন সময়সূচি নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। ২২ আগস্ট এক নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২৪ আগস্ট থেকে ব্যাংকে লেনদেন হবে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত।

কিউএনবি/বিপুল/০৬.০৯.২০২২/ বিকাল ৫.১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit