বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

পররাষ্ট্রমন্ত্রী অসুস্থ, তাই ভারত সফরে যাননি : হাছান মাহমুদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৫ Time View

ডেস্ক নিউজ : পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন কিছুটা অসুস্থ বলে ভারত সফরে যেতে পারেননি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, অসুস্থ থাকলে অফিস করা যায়, কিন্তু এত হাই-লেভেল ভিজিট করা কঠিন। আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গেও সবসময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী সফরসঙ্গী হন না।তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন, শেষ মুহূর্তে বাদ পড়েছেন। তার কারণ হলো তিনি কিছুটা অসুস্থ ছিলেন। আপনারা প্রশ্ন করতে পারেন, অসুস্থ থাকলে তিনি অফিস করলেন কীভাবে। সে ক্ষেত্রে বলব, সামান্য অসুস্থ হলে অফিস করা যায়, হাই লেভেলের ট্যুরে অংশ নেওয়া যায় না।

তিনি নিজের প্রসঙ্গে বলেন, আমিও তো কিছুটা অসুস্থ থাকলেও অফিস করি, কিন্তু সে অসুস্থ অবস্থায় আমার পক্ষে কি বিদেশ সফর করা সম্ভব, সম্ভব না। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী অসুস্থ থাকার কারণে সফর নির্ধারিত থাকার পরও তিনি যাননি। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০০৬ সালে ভারত সফরে গিয়েছিলেন। ফিরে আসার পর সাংবাদিকরা গঙ্গার পানি বণ্টন চুক্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আল্লাহ, আমিতো ভুলেই গেছিলাম। এটা আমরা ভুলিনি।

তিনি বলেন, ভারত থেকে বাংলাদেশ যা কিছু অর্জন করেছে, তা শেখ হাসিনার শাসনামলেই, তার নেতৃত্বেই। ১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তির ফলে বহু বছর পর শেখ হাসিনাই এ ছিটমহল আদায় করেছেন। শেখ হাসিনার আমলেই ভারতের সঙ্গে মামলায় জিতে সমুদ্রসীমা জয় করেছে বাংলাদেশ, শেখ হাসিনার শাসনামলেই ২০টি পণ্য ছাড়া বাকি সব পণ্যের শুল্কমুক্ত সুবিধা আদায় করা হয়েছে। কাজেই মির্জা ফখরুল ইসলামের এ বক্তব্য, তাদের বেলায় প্রযোজ্য, আমাদের নয় বলেও জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit