শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

ডিপিডিসি এলাকায় আজও কোনো লোড শেডিং নেই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানির (ডিপিডিসি) বিতরণ এলাকায় গতকাল থেকে কোনো লোড শেডিং নেই। আজ মঙ্গলবারও ডিপিডিসির বিতরণ এলাকায় কোনো লোড শেডিং রাখা হয়নি। অর্থাৎ ডিপিডিসির গ্রাহকরা গতকালের মতো আজও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন বলে আশ্বাস দিয়েছে বিতরণ সংস্থাটি।

আজ লোড শেডিং শিডিউল দেওয়ার পরিবর্তে প্রতিষ্ঠানটি বিজ্ঞপ্তিতে জানায়, এই মুহূর্তে ডিপিডিসি এলাকাতে কোনো লোড শেডিং নেই। তবে লোড কম বরাদ্দের প্রাপ্তিতে লোড শেডিং আরোপিত হতে পারে। তাই হালনাগাদ তথ্য জানার জন্য সময়ে সময়ে সবাইকে ডিপিডিসির ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, গত ১৯ জুলাই থেকে দেশে শিডিউল করে লোড শেডিং শুরু হয়। কোন এলাকায় কখন লোড শেডিং, তার সময়সূচি আগেই জানিয়ে দিচ্ছে বিদ্যুৎ বিতরণ কম্পানিগুলো।

 

 

কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit