সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
অর্থবছরের সময়কাল বদলাচ্ছে, এপ্রিল-মার্চ হবে নতুন অর্থবছর নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

রাশিয়ায় নোবেলজয়ী সাংবাদিক মুরাতভের পত্রিকার লাইসেন্স বাতিল

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় হাতে গোনা কয়েকটি স্বাধীন পত্রিকা আছে। তার মধ্যে নভোয়া গেজেটা অন্যতম। রাশিয়ার একটি আদালত সোমবার এই পত্রিকার লাইসেন্স বাতিলের রায় দিয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, লাইসেন্স বাতিলের ফলে রাশিয়ায় নভোয়া গেজেটের আর কোনো কার্যক্রম চলবে না, পত্রিকা প্রকাশিত হবে না।

রাশিয়ার মিডিয়া পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, পত্রিকা কর্তৃপক্ষ ২০০৬ সালে মালিকানা পরিবর্তনসংক্রান্ত নথি সরবরাহ করতে ব্যর্থ হয়েছে।

আদালতের বাইরে পত্রিকাটির নির্বাহী সম্পাদক নোবেল বিজয়ী সাংবাদিক দিমিত্রি মুরাতভ বলেন, রায়ের বৈধ কোনো  ভিত্তি নেই। রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত হয়েই এমন রায় প্রদান করা হয়েছে। রাশিয়ায় গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তিনি বলেন, রায়ের বিরুদ্ধে আপিল করবেন তিনি।

জাতিসংঘের মানবাধিকার দপ্তর রুশ আদালতের এই রায়কে ‘স্বাধীন মিডিয়ার ওপর আরও একটি আঘাত’ বলে মন্তব্য করেছে। সংস্থাটি মস্কোকে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার আহ্বান জানিয়েছে।

কিউএনবি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৭

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit