বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শুটিং সেটে পোকামাকড়ের কামড়ে গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেতা, উচ্চপর্যায়ের তদন্ত দাবি

নরসিংদীতে সাবেক ইউপি সদস্য হত্যা মামলায় বর্তমান চেয়ারম্যান জেলে

নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৩ Time View

নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য, বিএনপি নেতা ও ফার্নিচার ব্যবসায়ী সুজিত সূত্রধর (৫৬) হত্যা মামলার প্রধান আসামি বর্তমান চেয়ারম্যান ইউসুফ খান পিন্টু ও তার ভাই মনিরুজ্জামান খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার দুপুরে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসতাক আহমেদ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, গত ২২ জুন হাজীপুর কাঠ বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে সাবেক ইউপি সদস্য ও কাঠ ব্যবসায়ী সুজিত সূত্রধরকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

এই ঘটনার দুইদিন পর হাজীপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ইউসুফ খান পিন্টু ও তার ভাই মনিরুজ্জামান খানসহ ১৬ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন নিহতের ছেলে সুজন সূত্রধর।মামলার পরপরই উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন চেয়ারম্যান ইউসুফ খান পিন্টু ও তার ছোট ভাই মনিরুজ্জামান খান।

গত ১২ আগস্ট এই জামিনের মেয়াদ শেষ হয়। সোমবার সকালে দুই আসামী আসামি জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন করেন। এ সময় বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এর আগে এই হত্যা মামলায় আরও ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারাও কারাগারে রয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit