সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
অর্থবছরের সময়কাল বদলাচ্ছে, এপ্রিল-মার্চ হবে নতুন অর্থবছর নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

নরসিংদীর পলাশে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৩ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর পলাশে যৌতুকের টাকা না দেয়ায় রত্না বেগম (১৮) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। যৌতুকের জন্য ওই গৃহবধূকে তাঁর স্বামী ছুরিকাঘাতে হত্যা করেছেন বলে অভিযোগ পরিবারের। সোমবার দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাগ্যের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী আল রাব্বি (১৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত রত্না বেগম (১৮) উপজেলার ভাগ্যের পাড়া গ্রামের মোঃ জাকির হোসেনের মেয়ে। অপরদিকে অভিযুক্ত স্বামী আল রাব্বি (১৯) একই গ্রামের আল আমিন মিয়ার ছেলে।পুলিশ ও নিহতের পরিবার জানায়, রত্নার সাথে রাব্বির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল।

৭ মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরই রাব্বি মাদকাসক্ত হয়ে পড়েন। নেশার টাকার জন্য প্রায় সময়ই রাব্বি তার স্ত্রী রত্নাকে মারধর করতেন। সোমবার দুপুরে শশুর বাড়ি থেকে ১ লাখ টাকা এনে দেওয়ার দাবি জানায় রাব্বি। এসময় টাকা এনে দিতে অস্বীকৃতি জানালে আবারও মারধর শুরু করেন স্বামী আল রাব্বি। একপর্যায়ে ছুরি দিয়ে রত্নার পেটে ও গলায় আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় রাব্বি।

পরে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় রত্নাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনার পর অভিযুক্ত স্বামী পালিয়ে গেলেও অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit