বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

রওশনের ডাকা জাপার কাউন্সিল প্রস্তুতি কমিটিতে সিনিয়র সাত নেতা অন্তর্ভুক্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ ঘোষিত আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিতব্য ১০ম জাতীয় কাউন্সিল সফল করতে পার্টির সাত সিনিয়র নেতাকে প্রস্তুতি কমিটির যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। সোমবার জাপার ওই সিনিয়র সাত নেতাকে যুগ্ম-আহ্বায়ক হিসেবে অনুমোদন দেন ১০ম জাতীয় কাউন্সিলের আহ্বায়ক কমিটির প্রধান বেগম রওশন এরশাদ এমপি। 

রওশন এরশাদের রাজনৈতিক সচিব এবং কাউন্সিলে সদস্য সচিব গোলাম মসীহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সম্মেলন প্রস্তুতি কমিটিতে যাদের নাম অন্তর্ভুক্ত করে যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছে। তারা হলেন-
এমএ সাত্তার, সাবেক মন্ত্রী (জামালপুর), অধ্যাপক দেলোয়ার হোসেন, এসএমএম আলম, এমএ গোফরান (সাবেক এমপি), অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা ( সাবেক এমপি), অধ্যাপক ইকবাল হোসেন রাজু ও কাজী মামুনুর রশীদ।

উল্লেখিত কমিটি পরবর্তীতে বর্ধিত করা হবে এবং উপ-কমিটি গঠন করা হবে। 

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit