বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

রংপুরে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৭ Time View

ডেস্ক নিউজ : রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এসময় আহত হয় ৪০ জন। তাদের মধ্যে ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতালে ভর্তি আছেন ১৫ জন; তাদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল হতাহতদের স্বজনদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে বাতাস। অনেকে প্রিয়জনের খোঁজে ভীড় করছেন হাসপাতালে। 

পুলিশ ও স্বজনরা জানান, রোববার রাত সাড়ে ১২টার দিকে রংপুর তারাগঞ্জ উপজেলার সলেয়াশাহ ব্রীজের কাছে জোয়ানা পরিবহন ও ইসলাম পরিবহনের ২ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময়ে ঘটনাস্থলেই ৫ জন মারা যান। আহত হয় দুই বাসের অন্তত ৪০ জন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান। এ সময়ে ৫ জনের মৃতদেহ এবং আহত ৩৫ জনকে উদ্ধার করে তারাগঞ্জ ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসা হয়। পরে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আরও চার জন মারা যান। 

নিহতদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে, এরা হলেন নীলফামারীর সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ও কামারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওলিউর রহমান জুয়েল, জোয়ান পরিবহনের চালক জীবন ও যাত্রী ধনঞ্জয় চন্দ্র।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব মোরশেদ জানিয়েছেন, ঘটনাস্থলে নিহত ৫ জনের কারোরই পরিচয় এখনও জানা যায়নি।

এদিকে, রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা রাত থেকেই আহতদের প্রয়োজনীয় রক্ত সরবরাহ ও ওষুধ সরবরাহের কাজ করছেন।

কিউএনবি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit