শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
বিয়ের এক মাস পূর্ণ হতেই বিশেষ বার্তা রাশমিকা-বিজয়ের ইরান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক ‘পারস্য উপসাগরীয় নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে মার্কিন সেনারা’ ভুয়া ফটোকার্ড নিয়ে হানিফ সংকেতের উদ্বেগ ‘ধুরন্ধর ২’ মুক্তির পর নতুন করে আলোচনায় প্রয়াত বিধায়ক-সাংসদ! স্যান্ডো গেঞ্জি পরে বেরোতেই ট্রোলের মুখে বরুণ ধাওয়ান! পিএসএলে অদ্ভুত নিয়ম, জমা দিতে হবে ৪টি একাদশ ইরান যুদ্ধের প্রভাব করোনার ভয়াবহতাকে ছাড়িয়ে যেতে পারে: পুতিন হোয়াটসঅ্যাপ ফরোয়ার্ড থেকে বানানো সিনেমা ‘ধুরন্ধর টু’: ধ্রুব রাঠী যুদ্ধের ময়দানে যোগ দিচ্ছে ১২ বছরের ইরানি শিশুরা

বিএনপির কর্মসূচি নিয়ে ডিএমপি কমিশনারের যে বক্তব্য

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫০ Time View

ডেস্কনিউজঃ বিএনপির কর্মসূচি নিয়ে ডিএমপি কমিশনারের খোলামেলা বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, রাজনৈতিক কর্মসূচির নামে কেউ সংঘাত সৃষ্টি করার চেষ্টা করলে পুলিশের ওপর জানমাল রক্ষার যে দায়িত্ব, তাই পালন করবে। যেসব রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণভাবে যেকোনো কর্মসূচি পালন করবে, তাদের পাশে থেকে সেটি নিশ্চিত করার দায়িত্ব পুলিশের। তবে যারা রাজনৈতিক কর্মসূচি দেন তারাও যদি আমাদের বেঁধে দেওয়া সীমার (রেস্ট্রিকশন) মধ্যে থাকেন তবে সংঘাতের কোনো আশঙ্কা থাকে না বলে জানান ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত ‘আইজিপি কাপ’ কাবাডি চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রাজধানীর মিরপুরে পুলিশ লাইন্সে এ অনুষ্ঠানের আয়োজন হয়।

এসময় এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, নির্বাচন কেন্দ্রিক কোনো রাজনৈতিক কর্মসূচিতে সংঘাতের বাড়তি কোনো চাপ নেই। সে রকম কোনো চাপ থাকলে আপনারাও তার নমুনা দেখতে পারতেন। আমরা একই দেশের নাগরিক, এই দেশটি আমাদের। আমরা কেউ কারো শত্রু নই। আমরা পরস্পর সহযোগিতার মধ্য দিয়ে এই নগরীকে শান্তিপূর্ণ রাখার চেষ্টা করে যাব। এসময় তিনি আশা করেন পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থেকে পুলিশ কাজ করে যাবে।

এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বনাম ঢাকা রেঞ্জ পুলিশ দলের মধ্যে ‘আইজিপি কাপ’ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় জয়ী হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) টিম। এ খেলায় রানার্স আপ হয়েছে ঢাকা রেঞ্জ টিম।

কিউএনবি/বিপুল/০৪.০৯.২০২২ /রাত ৯.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit