বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ যারা স্কুল-কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধে ষড়যন্ত্রের অভিযোগ দুর্গাপূজায় ৬১৫ মন্দির-মণ্ডপে নিরাপত্তা দেবে কোস্ট গার্ড, মোতায়েন ৩৪০০ সদস্য বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ডেপুটি স্পিকারের রোনালদোর সিদ্ধান্ত সব দিক থেকেই ভুল ছিল: রুনি সরকারি তথ্য ফাঁসকারীদের গুলি করা উচিত: ট্রাম্প এমবাপ্পের পর এবার মেসির জোড়া রেকর্ড ভাঙলেন হালান্ড পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৬ শিক্ষার্থী নিহত, আহত ১৯ প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু কাল

ক্রেডিট কার্ডের মাধ্যমে সীমাতিরিক্ত ডলার খরচ, ২৭ ব্যাংককে শোকজ

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯০ Time View

ডেস্ক নিউজ : ক্রেডিট কার্ড গ্রাহকরা বিদেশে নির্ধারিত সীমার চেয়ে বেশি ডলার খরচ করায় ২৭টি ব্যাংককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার দেশি-বিদেশি এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিশেষ পরিদর্শনে এটি ধরা পড়েছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, মোট ৭১টি ক্রেডিট কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রার সীমাতিরিক্ত ব্যয় করা হয়েছে। এসব কার্ড ইস্যু করেছে ২৭টি ব্যাংক। তাদের কাছে সীমার বাইরে ব্যয়ের কারণ জানতে চাওয়া হয়েছে।এসব ব্যাংককে পাচ কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, একজন গ্রাহক প্রতি বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে পারেন। বিশেষ ক্ষেত্রে তা আরও ৫০০ ডলার পর্যন্ত বেশি হতে পারে। ক্রেডিট কার্ডে বিদেশি মুদ্রা ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের নির্ধারিত সীমা বেঁধে দেওয়ার নিয়ম থাকলেও ওই ৭১টির গ্রাহকদের বেলায় সেই নিয়ম মানেনি ব্যাংকগুলো। সূত্রে জানা গেছে, ৭১টি ক্রেডিট কার্ডের মাধ্যমে ২০ হাজার ডলার পর্যন্ত খরচ করা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে বিষয়টি ধরা পড়েছে।তবে কার্ডগুলোর গ্রাহকরা মোট কত ডলার এবং সীমার চেয়ে কত বেশি খরচ করেছেন- তা এখনো জানা যায়নি।

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit