বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় কৃষির সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদ বিষয়ে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত ইরানের ‘মাথায় বোমা ফেলা শুরু করব’, কেন বললেন ট্রাম্প? ‘এটা শতভাগ লাল কার্ড’–মেসির ফাউলে রেফারির ভূমিকার সমালোচনা ফুটবল পণ্ডিতের তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ ২৪ ঘন্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবিরের ফাঁসি বাংলাদেশকে ১৩১ রানে আটকে রাখল অজিরা শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চা শ্রমিকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী, দিলেন ঘরের আশ্বাস

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৮ Time View

ডেস্ক নিউজ : চার জেলার চা শ্রমিকদের দুঃখ-কষ্ট আর নানা দাবি-দাওয়ার কথা শুনলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে শ্রমিকদের দিয়েছেন আশ্বাস।

বিশেষ করে শ্রমিকদের সবাই নিজ নিজ ঘর পাবেন বলে ঘোষণা দিয়েছেন সরকারপ্রধান।

চা শিল্প যেন ধ্বংস না হয় সেজন্য মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের ঐতিহ্যবাহী চা শিল্পকে কোনোভাবেই ধ্বংস হতে দেওয়া হবে না। 

মজুরি বাড়ানোর পর চা শ্রমিকদের দাবি ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার। তাদের সেই দাবিতে সাড়াও দেন প্রধানমন্ত্রী। 

সেই অনুযায়ী শনিবার বিকালে শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও চট্টগ্রামের চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময়ে তাদের কথা শোনেন।    

দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে গত ৯ অগাস্ট থেকে আন্দোলন চালিয়ে আসছিলেন দেশের ২৪১টি চা বাগানের প্রায় সোয়া লাখ শ্রমিক। প্রথম চারদিন শ্রমিকরা প্রতিদিন দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন। ১৩ অগাস্ট থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন শুরু করেন শ্রমিকরা।

টানা ধর্মঘটের মধ্যে ২০ অগাস্ট প্রধানমন্ত্রীর আশ্বাসে মজুরি বাড়িয়ে ১৪৫ টাকা করার ঘোষণার পর সুরাহার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। ওইদিন শ্রমিক ইউনিয়ন কাজে ফেরার ঘোষণা দিলে কয়েকটি বাগানে শ্রমিকরা কাজে নেমেছিলেন। কিন্তু বেশির ভাগ শ্রমিক এ মজুরি না মেনে আন্দোলন অব্যাহত রাখেন।

আন্দোলনের ১৯তম দিন ২৭ অগাস্ট গণভবনে চা বাগান মালিকদের সংগঠন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের (বিটিএ)সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকের পর নতুন মজুরির ঘোষণা আসে। এরপর শ্রমিকরা নিজ নিজ বাগানে কাজে ফিরেছেন।

কিউটিভি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit