শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা ভালোয় ভালোয় সিফাতকে ছেড়ে দেন, সরকারকে হুঁশিয়ারি জামায়াত আমিরের ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত

‘কেজিএফ ২’ যুক্তিহীন সিনেমা, কেউই পছন্দ করেনি : রাম গোপাল

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৪ Time View

বিনোদন ডেস্ক : প্রশান্ত নীল পরিচালিত ও কন্নড় অভিনেতা যশ অভিনীত ‘কেজিএফ-২’ এই বছরের শুরুতে মুক্তির পরপরই বক্স অফিসে বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছে। কিন্তু চলচ্চিত্র নির্মাতা রাম গোপাল ভার্মা সম্প্রতি বলেছেন যে হিন্দি চলচ্চিত্র শিল্পের কিছু লোক সিনেমাটি পছন্দ করেনি। তিনি ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ কে একটি যুক্তিহীন সিনেমা উল্লেখ করে বক্স অফিসে এটি সমস্ত রেকর্ড ভেঙ্গে দেওয়ায় তাঁর ক্ষোভও প্রকাশ করেছেন।

বলিউড হাঙ্গামার সঙ্গে একটি নতুন সাক্ষাৎকারে ভার্মা বলেন যে, ‘‘বলিউডে কেউ এটি পছন্দ করেনি এবং এইরকম একটি সিনেমার বিশাল সাফল্যের পরে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রি কি করবে, সেটা নিয়েই তারা বিভ্রান্ত হয়ে পড়েছে। বলিউডের একজন খুব বড় পরিচালক আমাকে বলেছিলেন, ‘রামু, আমি এটি ৫ বার দেখার চেষ্টা করেছি কিন্তু আমি আধাঘণ্টার বেশি দেখতে পারিনি। এরপর তিনি তাঁর পরবর্তী ছবির চিত্রনাট্যের কাজ শুরু করেন। ’’

kalerkantho‘কেজিএফ-২’ এর একটি দৃশ্যে ইয়াং স্টার যশ

রাম গোপাল ভার্মা আরো বলেন, হলিউডে একটা লাইন আছে, ‘আপনি বিষয়বস্তু নিয়ে তর্ক করতে পারেন, কিন্তু সাফল্য নিয়ে তর্ক করতে পারবেন না! অতএব, আপনি এটি পছন্দ করুন বা না করুন, আপনি এটির সাফল্যকে উপেক্ষা করতে পারবেন না। ’

চলচ্চিত্র নির্মাতা যশ এর অভিনয়কে ভার্মা ‘ভূত’ বলে আখ্যায়িত করেছেন যা ‘বলিউডে ঘোরাফেরা করছে’। ‘কেজিএফ-২’ সম্পর্কে তিনি তাঁর মতামত প্রকাশ করে বলেন এটিকে ৭০-এর দশকের অমিতাভ বচ্চনের অ্যাকশন সিনেমাগুলোর মত লেগেছে।  

kalerkantho‘কেজিএফ-২’ এর একটি দৃশ্যে ইয়াং স্টার যশ

সিনেমাটি কেমন লাগল সেই প্রসঙ্গে এই পরিচালক বলেন, ‘সিনেমাটি আমার ভালো লাগেনি এমনটা নয়। আমি সঠিক শব্দ বলতে পারছি না। তবে আমি বলব, আমি হতবাক হয়ে গিয়েছিলাম।

‘কেজিএফ-২’ সর্বকালের বৃহত্তম কন্নড় চলচ্চিত্রই নয়, এটি ২০২২ সালের সবচেয়ে আয়কারী ভারতীয় চলচ্চিত্রও। সিনেমাটি ১৪ এপ্রিল মুক্তি পায় এবং বক্স অফিসে ঝড় তোলে। বিশ্বব্যাপী ১১০০ কোটি টাকারও বেশি আয় করেছে ‘কেজিএফ-২’।

সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit