রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
পৃথিবীর মতো নতুন গ্রহের খোঁজ পেলেন বিজ্ঞানীরা নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী সূর্যের মৃত্যুর পরও বেঁচে থাকতে পারে আমাদের পৃথিবী: গবেষণা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের শোক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ার প্রত্যাহার মহাকাশে একগুচ্ছ নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করলো চীন বোর্ডিং পাস নিয়েও মালয়েশিয়ার ফ্লাইটে উঠলেন না ৬১ যাত্রী! দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

নেকড়ের আক্রমণে প্রাণ গেল ইউরোপীয় কমিশনের প্রেসিডেণ্টের ঘোড়ার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নেকড়ে বাঘের আক্রমণে মারা গেছে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডার লিয়েন ৩০ বছর বয়সি ঘোড়া ‘ডলি’। ভন্ডার লিয়েনের নিজ বাড়ি জার্মানির হ্যানোভারের বেইনহর্নে এই ঘটনা ঘটেছে। খবর আরটির। স্থানীয় মেয়র অভিযোগ করেছেন, পরিবেশ মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তার কারণে এই ঘটনা ঘটেছে। মানুষ এবং গবাদি পশুর কাছাকাছি চলে আসা নেকড়ে বাঘকে হত্যার অনুমতির জন্য প্রয়োজনীয় আইন সংস্কার করতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ মন্ত্রী।

ভন্ডার লিয়েনের মুখপাত্র জানিয়েছেন, নেকড়ে ঘোড়াটিকে হত্যা করার খবরে ভন্ডার লিয়েনের পুরো পরিবার চরমভাবে হতাশ হয়েছে। আস্তাবলে ঘোড়া হত্যার ঘটনাটি ভন্ডার লিয়েনের স্বামী সকালবেলা জানতে পারেন। আস্তাবলের বেশ কয়েক জায়গায় রক্ত জমাট বেধে রয়েছে। তাতে বোঝা যাচ্ছে যে, ঘোড়াটির যন্ত্রণাদায়ক মৃত্যু হয়েছে। ঘোড়াটির মৃত্যুর সঠিক কারণ খুঁজে বের করার জন্য তদন্ত চালাচ্ছে জার্মানির কৃষি মন্ত্রণালয়।

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit