রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
পৃথিবীর মতো নতুন গ্রহের খোঁজ পেলেন বিজ্ঞানীরা নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী সূর্যের মৃত্যুর পরও বেঁচে থাকতে পারে আমাদের পৃথিবী: গবেষণা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের শোক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ার প্রত্যাহার মহাকাশে একগুচ্ছ নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করলো চীন বোর্ডিং পাস নিয়েও মালয়েশিয়ার ফ্লাইটে উঠলেন না ৬১ যাত্রী! দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

পুতিনেই আস্থা রাশিয়ানদের

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ৮১.১ শতাংশ নাগরিক প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আস্থা প্রকাশ করেছেন। এদের মধ্যে ৭৮.১ শতাংশ প্রেসিডেন্টের কাজের সমর্থন দিয়েছে। অল রাশিয়ান পাবলিক ওপিনিয়ন রিসার্চ সেন্টার সেন্টারের জরিপের ফলাফলে এ কথা জানানো হয়। 

২২ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত ১৮ বছর বয়সের বেশী ১ হাজার ৬শ জনের মতামতের ভিত্তিতে এই জরিপ রিপোর্ট প্রকাশ করা হয়। 

রিপোর্টে উল্লেখ করা হয়, ‘গত ২২ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্টের কাজের অনুমোদনের হার ছিল ৭৮.১% (-০.৩% সপ্তাহে)। গত সপ্তাহে প্রধানমন্ত্রী এবং রাশিয়ান সরকারের জন্য ইতিবাচক মূল্যায়নের পরিসংখ্যান যথাক্রমে ৫১.৮%-এ  (০.৮%) এবং ৫০.৮% (-০.১%) -এ নেমে এসেছে।’

ভ্লাদিমির পুতিনের প্রতি তাদের আস্থার বিষয়ে জিজ্ঞাসা করা হলে, ৮১.১% রাশিয়ানরা ইতিবাচকভাবে উত্তর দিয়েছেন (সপ্তাহে -০.১%), যেখানে প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিনের প্রতি  ৬২.৫% উত্তরদাতারা আস্থা প্রকাশ করেছেন (এই সংখ্যাটি সপ্তাহে অপরিবর্তিত ছিল)।

জরিপে অংশগ্রহনকারীরা বিভিন্ন সংসদীয় দলের প্রধানদের প্রতি তাদের আস্থা প্রকাশ করেছেন। রাশিয়ান ফেডারেশনের কমিউনিস্ট পার্টি (সিপিআরএফ) নেতা গেনাডি জুগানভ উত্তরদাতাদের ৩৩.৬% (-৩.১%) আস্থা অর্জন করেছেন। এ জাস্ট রাশিয়া-ফর ট্রুথের নেতা সের্গেই মিরোনভ ৩১.৭% (+০.২%) এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি অফ রাশিয়া’র প্রতি (এলডিপিআর) ১৭.৫% আস্থা প্রকাশ করেছে এবং নিউ পিপল পার্টির নেতা আলেক্সি নেচায়েভ ১০.৯% (+০.৭%) সমর্থন পেয়েছেন।

জরিপে আরও প্রকাশ করা হয়েছে যে ইউনাইটেড রাশিয়া পার্টির সমর্থনের মাত্রা ৪০.২% (+০.৩% সপ্তাহে) এবং সিপিআরএফ ১০.২% (-০.৫%) দ্বারা সমর্থিত। এলডিপিআর সমর্থন  পেয়েছে ৮.১% (-০.৫%), এ জাস্ট রাশিয়া-ফর ট্রুথ – সমর্থন পেয়েছে ৫.৭% (+০.৩%), এবং জরিপে দ্য নিউ পিপল পার্টি সমর্থন পেয়েছে ৪.৮% (+০.৫)।

কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit