রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
পৃথিবীর মতো নতুন গ্রহের খোঁজ পেলেন বিজ্ঞানীরা নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী সূর্যের মৃত্যুর পরও বেঁচে থাকতে পারে আমাদের পৃথিবী: গবেষণা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের শোক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ার প্রত্যাহার মহাকাশে একগুচ্ছ নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করলো চীন বোর্ডিং পাস নিয়েও মালয়েশিয়ার ফ্লাইটে উঠলেন না ৬১ যাত্রী! দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

ট্রাম্পের বাড়ি থেকে জব্দ জিনিসপত্রের তালিকা প্রকাশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রের গোপনীয় তথ্য ঠিক মতো ব্যবহার না করার অভিযোগ উঠেছে। তার ফ্লোরিডার বাড়ি থেকে গত মাসে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই যেসব জিনিস জব্দ করেছিল তার বিস্তারিত তালিকা প্রকাশ করেছে দেশটির এক আদালত। 

এদিকে ট্রাম্প সব ধরনের অনিয়মের কথা অস্বীকার করেছেন। যুক্তরাষ্ট্রের আইন অনুসারে দেশটির প্রেসিডেন্ট দায়িত্ব ছাড়ার সময় সব কাগজপত্র এবং ইমেইল ন্যাশনাল আর্কাইভের কাছে হস্তান্তরের নিয়ম রয়েছে। কিন্তু ২০২১ সালের জানুয়ারি মাসে যখন ট্রাম্প হোয়াইট হাউজ ছেড়ে চলে যান তখন তিনি বিভিন্ন রেকর্ড তার মার-এ-লাগো বাড়িতে নিয়ে গিয়ে আইন ভেঙেছেন কি না সে বিষয়টি বিচার বিভাগ খতিয়ে দেখছে।

সরকারি কৌসুলিরা অভিযোগ করছেন ট্রাম্প ও তার আইনজীবীরা স্বতঃপ্রবৃত্ত হয়ে সংশ্লিষ্ট কাগজপত্র দিতে ব্যর্থ হয়েছেন। তাদের বিরুদ্ধে তদন্তে বাধা সৃষ্টি করারও অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ অস্বীকার করে ট্রাম্প বলেন, তার কাছে যেসব রেকর্ড ছিল সেগুলো তিনি ইতোমধ্যে প্রকাশ করেছেন। তিনি আরও যুক্তি দিয়েছেন যে মার-এ-লাগোর বাড়ির একটি স্টোর রুমে এসব ফাইল সুরক্ষিত অবস্থাতেই রাখা ছিল। কিন্তু আদালতের তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে অনেক রেকর্ড ট্রাম্পের কাপড়, বই, সংবাদপত্রের মতো ব্যক্তিগত বহু জিনিসপত্রের সঙ্গে মিশে গেছে।

সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit