রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
পৃথিবীর মতো নতুন গ্রহের খোঁজ পেলেন বিজ্ঞানীরা নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী সূর্যের মৃত্যুর পরও বেঁচে থাকতে পারে আমাদের পৃথিবী: গবেষণা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের শোক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ার প্রত্যাহার মহাকাশে একগুচ্ছ নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করলো চীন বোর্ডিং পাস নিয়েও মালয়েশিয়ার ফ্লাইটে উঠলেন না ৬১ যাত্রী! দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

পেসার শাহাদাতের নেতৃত্বে ভারত যাচ্ছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৪ Time View

স্পোর্টস ডেস্ক : সাবেক ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হতে রোড সেফটি ওয়ার্ল্ড লিজেন্ড কাপ। যেখানে অংশ নেবে বাংলাদেশ লিজেন্ডস দল। আর দলটির নেতৃত্ব দেবেন সাবেক ডানহাতি পেসার শাহাদাত হোসেন রাজীব। তার নেতৃত্বে খেলবেন আফতাব আহমেদ, আব্দুর রাজ্জাক, অলক কাপালির মতো জাতীয় দলের সাবেক তারকারা।

বাংলাদেশ ছাড়াও টুর্নামেন্টে আরও দলগুলো হলো –  ইন্ডিয়া লিজেন্ডস, দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস, অস্ট্রেলিয়া লিজেন্ডস, ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস, শ্রীলংকা লিজেন্ডস, ইংল্যান্ড লিজেন্ডস ও নিউজিল্যান্ড লিজেন্ডস। প্রথমবারের মতো খেলবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। বাংলাদেশ দলের সহ-অধিনায়ক থাকবেন অলোক কাপালি। দলে রয়েছেন হকি কোচ মামুনুর রাশেদ।

এদিকে ভারতের নেতৃত্বে থাকবেন শচীন টেন্ডুলকার। অস্ট্রেলিয়ার নেতৃত্বে শেন ওয়াটসন, ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্বে ব্রায়ান লারা, ইংল্যান্ডের ইয়ান বেল এবং শ্রীলমকার নেতৃত্বে রয়েছেন তিলকারত্নে দিলশান। আগামী ১০ সেপ্টেম্বর শুরু হবে এ টুর্নামেন্ট। ভারতের কানপুরে মাঠে গড়াবে উদ্বোধনী ম্যাচ। সবমিলিয়ে ২২ দিনের এ টুর্নামেন্টের বাকি তিন ভেন্যু রায়পুর, ইন্দোর ও দেরাদুন। দুটি সেমিফাইনাল ও ১ অক্টোবর ফাইনাল দেরাদুনের মাঠে অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের প্রথম আসরেও খেলেছিল বাংলাদেশ লিজেন্ডস দল।  সেই দলে ছিলেন খালেদ মাহমুদ সুজন, নাফিস ইকবাল, হান্নান সরকার, আব্দুর রাজ্জাক, রাজিন সালেহ, জাভেদ ওমর ও মোহাম্মদ রফিকের মতো ক্রিকেটাররা। সেবার ভালো পারফর্ম করতে পারেনি বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া দলটি। 

১৬ সদস্যের বাংলাদেশ লিজেন্ডস স্কোয়াড: 

নাজিম উদ্দিন, নাজমুস সাদাত, মেহরাব হোসেন অপি, আফতাব আহমেদ, তুষার ইমরান, অলক কাপালি (সহ-অধিনায়ক), ধীমান ঘোষ (উইকেট রক্ষক), শাহাদাত হোসেন রাজিব (অধিনায়ক), আবুল হাসান রাজু, ইলিয়াস মোহাম্মদ, আলমগীর কবির, খালেদ মাসুদ পাইলট (উইকেট রক্ষক), আব্দুর রাজ্জাক, ডলার মাহমুদ, মোহাম্মদ শরীফ ও মামুন উর রাশেদ।

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit