মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
তুরস্কের কাছে ট্রাম্পের এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির তীব্র বিরোধিতা নেতানিয়াহুর ট্রাম্পের সঙ্গে দূরত্বের দাবি প্রত্যাখ্যান নেতানিয়াহুর, সম্পর্ককে বললেন ‘চমৎকার’ বড়কুঠি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করার চেষ্টা করা হবে: ভূমিমন্ত্রী কেইনের ৬ মিনিটের ঝড়ে শেষ ষোলর টিকিট কাটল ইংল্যান্ড মেসির শেষ নৃত্য, নাকি সালাহর নতুন ইতিহাস তারেক রহমানকে ইইউর গ্লোবাল গেটওয়ে ফোরামে মূল বক্তব্য দেওয়ার আমন্ত্রণ মেসির সঙ্গে সোফির সম্পর্কের গুঞ্জন মালাক্কা প্রণালী উন্মুক্ত রাখার পক্ষে সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া খামেনির শোকযাত্রায় অংশ নিয়ে আহমাদিনেজাদের চমক নওগাঁয় হামড়ার বিল-কৃষ্ণপুর খাল পাড়ে ১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ধলু

রাশিয়ার তেলের দাম বেধে দেয়ার সিদ্ধান্ত নিল জি-৭

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শিল্পোন্নত সাত জাতিগোষ্ঠী বা জি-৭ রাশিয়ার তেলের জন্য একটি চূড়ান্ত দাম বেধে দিতে সম্মত হয়েছে। ইউক্রেন যুদ্ধে ব্যয় করার জন্য রাশিয়ার আর্থিক উৎস সীমিত করে দেয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। খবর আনাদোলুর। জি-সেভেনভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীরা বলেছেন, রাশিয়ার অপরিশোধিত তেল ও তেলজাত পণ্যের সর্বোচ্চ দাম বেধে দেয়ার ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে আসবে বলেও তারা আশা করছেন।

তবে দাম বেধে দিতে সম্মত হলেও ঠিক কতো ডলারে এ দাম নির্ধারণ করা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। রাশিয়া বলেছে, জি-৭ ঠিক করে দেয়া এই দর যারা মেনে চলবে মস্কো তাদের কাছে তেল বিক্রি করবে না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যেসব কোম্পানি তেলের দামের ক্ষেত্রে সীমারেখা চাপিয়ে দেবে তারা রাশিয়ার তেল পাবে না। আমেরিকা, কানাডা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপানকে নিয়ে জি-৭ গোষ্ঠী গঠিত। শুক্রবার এসব দেশের অর্থমন্ত্রীরা এক ভার্চুয়াল বৈঠকে মিলিত হন।

তারা রাশিয়ার তেলের সর্বোচ্চ দাম ঠিক করতে একমত পোষণ করে বলেন, এর ফলে দেশটির বৈদেশিক মুদ্রা আয় কমে যাবে এবং এতে করে ইউক্রেন যুদ্ধে ব্যয় করার মতো বাজেট মস্কো পাবে না। তবে রাশিয়ার দুই বৃহত্তম অংশীদার চীন ও ভারত জি-৭ এর এই সিদ্ধান্ত মানবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। এই দুই দেশ এর আগে রাশিয়ার ওপর পাশ্চাত্যের আরোপিত নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাশিয়ার তেল আগের মতোই কিনে যাচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযান শুরুর আগেই বিশ্ব বাজারে তেলের দাম বেড়ে যায়। এর ফলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কারণে দেশটির তেল বিক্রির পরিমাণ কমে গেলেও উচ্চমূল্যের কারণে মস্কোর বৈদেশিক আয় ঠিক থাকে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit