রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
পৃথিবীর মতো নতুন গ্রহের খোঁজ পেলেন বিজ্ঞানীরা নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী সূর্যের মৃত্যুর পরও বেঁচে থাকতে পারে আমাদের পৃথিবী: গবেষণা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের শোক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ার প্রত্যাহার মহাকাশে একগুচ্ছ নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করলো চীন বোর্ডিং পাস নিয়েও মালয়েশিয়ার ফ্লাইটে উঠলেন না ৬১ যাত্রী! দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

পাইলটদের ধর্মঘটে জার্মানিতে ৮০০ ফ্লাইট বাতিল

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানিতে বেতন বৃদ্ধির দাবিতে পাইলটদের ধর্মঘটে একদিনে ৮০০ ফ্লাইট বাতিল করেছে  লুফথানসা কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়ছে অন্তত এক লাখ ৩০ হাজার যাত্রী। শুক্রবার এসব ফ্লাইট বাতিলের সিন্ধান্ত নেয় লুফথানসা কর্তৃপক্ষ। লুফথানসা কর্তৃপক্ষ বলছেন, ফ্লাইট বাতিল হওয়ায় ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখ বিমানবন্দরে প্রভাব পড়বে। এর আগে বৃহস্পতিবার বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করার কথা জানা যায়।

ভেরিনিগুং ককপিট (ভিসি) ইউনিয়ন জানায়, বেতন নিয়ে আলোচনায় তারা ব্যর্থ হয়েছেন এবং লুফথানসার পাইলটরা বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে ২৪ ঘণ্টা ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছেন। এতে যাত্রী ও পণ্যবাহী কার্গো উভয় পরিষেবা বিঘ্নিত হবে। ভিসির দাবি, এ বছর পাঁচ হাজারের বেশি পাইলটের জন্য পাঁচ দশমিক পাঁচ শতাংশ বেতন বৃদ্ধি এবং মূল্যস্ফীতির কারণে ক্ষতিপূরণ দিতে হবে।

লুফথানসার এক মুখপাত্র বলেন, ‘আমরা যত তাড়াতাড়ি সম্ভব আলোচনায় ফিরে আসার আশা করছি’। লুফথানসা ইউরোপের সবচেয়ে বড় এয়ারলাইনস গ্রুপ এবং এটি ইউরোউইংস, অস্ট্রিয়ান, সুইস এবং ব্রাসেলসেও ফ্লাইট পরিচালনা করে।

সূত্র: রয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit