শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা ভালোয় ভালোয় সিফাতকে ছেড়ে দেন, সরকারকে হুঁশিয়ারি জামায়াত আমিরের ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত

মাতৃত্বকালীন ফোটোশ্যুটে বিপাশার চমক

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৮ Time View

বিনোদন ডেস্ক : সময় বদলেছে, তাই সামনে আসছে তারকাদের মাতৃত্বকালীন সৌন্দর্যের ছবি। পশ্চিমে যদিও অভিনেত্রীরা প্রায়ই অন্তঃসত্ত্বা অবস্থায় ক্যামেরাবন্দি হন। এবার সেই ধারাতে নিজেদের এগিয় নিচ্ছে বলিউডও। এবার এই তালিকায় নাম লেখালেন জনপ্রিয় অভিনেত্রী হবু মা বিপাশা বসু।

বৃহস্পতিবার (১ আগস্ট) নিজের ইনস্টাগ্রামে অভিনেত্রী ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন সেই ছবি। সপ্তাহ দুয়েক আগেই স্বামী করণ গ্রোভারের সঙ্গে ছবি দিয়ে ভক্তদের সুখবর জানান বিপাশা। 

মাতৃত্বকালীন ফোটোশ্যুটের ঝলকে বিপাশার পরনে ছিলো, কালো নেটের গাউন, স্পষ্ট দেখা যাচ্ছে স্ফীত উদর। পিছনে কালো ওড়না উড়ছে। মুখে হালকা হাসি, খোলা চুল আর হালকা মেক আপের মধ্যে দিয়েও স্পষ্ট মাতৃত্বকালীন জেল্লা। 

আর সেই ছবির নীচে বিপাশা লিখেছেন, দারুণ অনুভূতি, ভাষায় প্রকাশ করা কঠিন। একই সময় হবু মায়েদের জন্য অভিনেত্রীর বার্তা, নিজের শরীরকে ভালবাস।

নেটাগরিকরা বলছেন, ৪৩ বছরের অভিনেত্রীর দিক থেকে চোখ সরানো যাচ্ছে না, এমনটাই বলছেন ভক্তরা। 

২০১৫ সালে ভুতুড়ে ছবি ‘অ্যালোন’-এর সেটে একাকিত্ব পেরিয়ে প্রেমের সম্পর্কে ধরা দেন বিপাশা-করণ। এক বছর জমজমাট প্রেম, ২০১৬-এ বিয়ের পিঁড়িতে, তার পরেও বরাবরই চর্চায় রয়ে গিয়েছে তাদের অটুট ভালবাসার কাহিনি। তা এবার আরও এক ধাপ এগিয়ে গেল সেই সম্পর্ক। 

বিয়ের প্রায় ৬ বছর পরে মা হচ্ছেন অভিনেত্রী। তবে কবে আসবে নতুন সদস্য, সে বিষয় কোনও আভাস দেননি বিপাশা।
সূত্র: আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit