শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

ভাইরাল আর এক ঐশ্বর্য! কে তিনি?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪২ Time View

বিনোদন ডেস্ক : কখনও শাহরুখ খান, কখনও সালমান খান, হুবহু বলিউড অভিনেতাদের মতো দেখতে মানুষরা বহু সময় ভাইরাল হয়েছেন। তবে ঐশ্বর্যা রাই বচ্চনেরও যে অন্য সংস্করণ সম্ভব তা কে জানত! 

সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছেন সেই ঐশ্বর্যা! যার চুল, চোখের চাহনি, ঠোঁটের গড়ন থেকে শুরু করে সবটাই প্রায় বচ্চন-বধূর মতো। চোখের তারার রংও কৃত্রিম লেন্স পরে ঐশ্বর্যার মতো করে ফেলেছেন সেই নারী। নাম, আশিতা রাঠৌর।

তার বিভিন্ন ছবি, রিল এবং ভিডিও ঘুরিয়ে ফিরিয়ে দেখে হতবাক ঐশ্বর্যা-ভক্তরা। ভাবছেন এত মিল কী ভাবে সম্ভব! এমনকি এই প্রশ্নও পেয়েছেন আশিতা, যেখানে মন্তব্য করেছেন কেউ ‘এ বার যদি সালমান খান আপনাকে প্রস্তাব দেন? কী করবেন?’ [elementor-template id=”649595″]

দেখা যায়, ঐশ্বর্যা অভিনীত ছবি থেকে নাচ-গান, সংলাপ সবই নকল করছেন আশিতা। তার মধ্যে জ্যান্ত হয়ে উঠছেন তরুণী তন্বী ঐশ্বর্যা। যদিও আশিতার হঠাৎ ভাইরাল হয়ে ওঠা নিয়ে কোনও মন্তব্য করেননি ঐশ্বর্যা।

মণি রত্নমের ‘পোন্নিয়ান সেলভান-১’-এ খুব শীঘ্রই রাজকুমারী নন্দিনীর চরিত্রে দেখা যাবে ঐশ্বর্যাকে। আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে সেই ছবি। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, স্বামী অভিষেকের সঙ্গে ছবি করার ইচ্ছে রয়েছে তার। কিন্তু উপযুক্ত চিত্রনাট্যের অভাবে তা সম্ভব হচ্ছে না। সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/০২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit