সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

‘ভোট জালিয়াতির’ অভিযোগে সু চির ৩ বছরের সশ্রম কারাদণ্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ২০২০ সালের সাধারণ নির্বাচনে জালিয়াতি, নির্বাচনি কর্মকর্তাদের হুমকি এবং আইন বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে। সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এই নেত্রীকে নির্বাচনে জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত করে শুক্রবার তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন জান্তাশাসিত মিয়ানমারের একটি আদালত। খবর রয়টার্সের।

২০২০ সালের সাধারণ নির্বাচনে বড় জয় পেয়েছিল সু চির দল এনএলডি, যা মিয়ানমারের সামরিক বাহিনীর কর্তৃত্বকে ঝুঁকিতে ফেলে দিয়েছিল। রয়টার্স জানিয়েছে, সু চির সঙ্গে তার দলের নেতা, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টকেও একই শাস্তি দেওয়া হয়েছে এ মামলায়। গতবছর ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মধ্য দিয়ে সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে মিয়ানমারের সামরিক বাহিনী। এরপর সু চি ও তার দলের শীর্ষ নেতাদের গ্রেফতার করে একের পর এক মামলা দেওয়া হয়।

তখন থেকেই বন্দি আছেন শান্তিতে নোবেলজয়ী মিয়ানমারের নেত্রী সু চি। ইতোমধ্যে সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভে উসকানি দেওয়া, করোনাভাইরাসের বিধিনিষেধ ভঙ্গ, অবৈধভাবে ওয়াকিটকি ব্যবহার এবং ঘুষ নেওয়াসহ কয়েকটি অভিযোগে ইতোমধ্যে ১৭ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে ৭৬ বছর বয়সী এই নেত্রীকে। মিয়ানমারের রাজধানী নেপিদোয় সামরিক জান্তার বিশেষ আদালতে সু চির রুদ্ধদ্বার বিচার হচ্ছে। গণমাধ্যমকে এই বিচার প্রক্রিয়ার খবর জানানো হচ্ছে না এবং সু চির আইনজীবীদেরও সংবাদমাধ্যম এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না।

 

 

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit