শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

দিশাকে বাদ দিয়ে যার প্রেমে মজেছেন টাইগার শ্রফ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩১ Time View

বিনোদন ডেস্ক : বলিউড তারকা টাইগার শ্রফ-দিশা পাটানির সম্পর্কে কি যতিচিহ্ন টানল? তাদের প্রেম কি ভেঙে গেছে? বেশ কয়েক সপ্তাহ ধরে এই একটা প্রশ্নে সরগরম বি-টাউন। যদিও নিজেদের সম্পর্কের কথা কখনো প্রকাশ্যে স্বীকার করেননি টাইগার-দিশার কেউ-ই। কখনো বিমানবন্দরের সামনে, কখনো আবার রেস্তোরাঁ, শহরের এখানে-সেখানে চোখ রাখলেই তাদের একসঙ্গে ফ্রেমবন্দি করতেন পাপারাজ্জিরা।

কিন্তু আদতে টাইগার-দিশার সম্পর্কের রহস্যটা কী? সেই গোপন তথ্যই ফাঁস করলেন অভিনেতা। করণ জোহরের শোতে এসে জানিয়ে দিলেন নিজের সম্পর্কের আসল সত্য। টাইগার বলেন, আমি সিঙ্গেল, কোনো সম্পর্কেই নেই। একজনকে ভালো লাগত; তবে সে দিশা নয়।

করণের সোফায় বসলেই সব গোপন কথা নিজে থেকেই বলে ফেলেন বলি তারকারা। আবার অনেকের সুপ্ত বাসনাও পূর্ণ হয়ে যায়। দিশা আর টাইগারের সম্পর্কের ভাঙন সংক্রান্ত বিষয়ে প্রশ্ন উঠতেই সোজা উত্তর দিলেন নায়ক।

বরং ফাঁস করলেন তার ভালো লাগার মানুষের নাম। টাইগার বলেন, আমার বহু দিন ধরেই একজনকে ভাল লাগে। তবে তিনি দিশা নন। তিনি হলেন শ্রদ্ধা কাপুর। আমার ওকে দারুণ লাগে।

টাইগার আরও যোগ করেন, স্কুলে পড়াকালীনই ওর প্রতি আমার অদ্ভুত ভাল লাগা তৈরি হয়েছিল। কিন্তু বেশ ভয়ও লাগত। দূর থেকে তাকিয়ে থাকতাম শ্রদ্ধার দিকে।

‘বাঘি’ ছবিতে টাইগার এবং শ্রদ্ধাকে একসঙ্গে বড়পর্দায় দেখেছেন দর্শক। ‘বাঘি ৩’-এ আবারও তাদের একসঙ্গে দেখবে দর্শক।

সূত্র: বলিউড হাঙ্গামা

কিউএনবি/অনিমা/০২,০৯.২০২২/সকাল ১১.৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit