শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

পাঁচ বছরের মাল্টিপল ভিসা দিচ্ছে শ্রীলঙ্কা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মাল্টিপল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসার মেয়াদ ৫ বছর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। দেশটির পর্যটন মন্ত্রী হারিন ফার্নান্দো বলেছেন, দেশটিতে পর্যটন খাতকে আরও প্রসারিত করতেই এই সিদ্ধান্ত। 

শ্রীলঙ্কার পর্যটন মন্ত্রী জানান, দেশটির পর্যটনকে উৎসাহিত করতে ৩৫টি দেশের জন্য ৫ বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে মন্ত্রিসভা। এর মাধ্যমে একজন পর্যটক ৬ মাস শ্রীলঙ্কায় থাকতে পারবেন।

হারিন ফার্নান্দো বলেন, “আশা করছি ২০২২ সালে এক মিলিয়ন পর্যটকের আগমন দেখতে পাব শ্রীলঙ্কায়। আমরা এ বছর পর্যটন থেকে দুই বিলিয়ন ডলার আশা করছি।”

উল্লেখ্য, বাংলাদেশিসহ বিশ্বের যেকোনও ভ্রমণকারী পাবেন ৫ বছরের মাল্টিপল ভিসা। প্রতিবার ভ্রমণে টানা ৬ মাস থাকতে পারবেন শ্রীলঙ্কায়।

কিউএনবি/অনিমা/০২,০৯.২০২২/সকাল ১১.২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit