বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

ভক্তদের কাছে সাকিবের দুঃখ প্রকাশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৩ Time View

স্পোর্টস ডেস্ক : শেষ দুই ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ছিল ২৫ রান। জিততে বাংলাদেশের প্রয়োজন ছিল ৩ উইকেট। এমন সহজ সমীকরণ হলেও বাংলাদেশকে জয়ের স্বাদ এনে দিতে পারেননি সাকিব আল হাসান বাহিনী। যে কারণে ম্যাচ শেষে সমর্থকদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ দলপতি।

বাংলাদেশকে অনেকে ক্রিকেট পাগল জাতি বলে থাকেন। সেই কথা কতটা সত্যি সেই তর্ক এড়িয়ে বলতেই হয়, এ দেশের অনেক মানুষ ক্রিকেটে চোখ রাখেন। প্রিয় দলটা ভালো করবে, এই প্রত্যাশা তো থাকেই। কিন্তু লাল সবুজের প্রতিনিদের সমর্থকদের আশার গুড়েবালি। বেশিরভাগ সময়ই যে তাদের কপালে জুটে ‘হতাশা’। সে কারণেই বোধহয় দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে ক্রিকেট ভক্তদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন সাকিব।

লঙ্কানদের বিপক্ষে ২ উইকেটে হারের পর সাকিব বলেন, ‘সবশেষ ৬ মাস ধরে আমরা ভালো ক্রিকেট খেলছি না। কিন্তু শেষ দুই ম্যাচে প্রতিযোগিতাটা করতে পেরেছি। এখন আমাদের জন্য বিশ্বকাপ অন্য রকম এক চ্যালেঞ্জ হবে। আমাদের উন্নতি করতে হবে। সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করছি। যেখানেই আমরা যাই, তাদের কাছ থেকে অকুণ্ঠ সমর্থন পেয়ে থাকি।’

শুরুতে ব্যাট করে ১৮৩ রান করেছিল বাংলাদেশ। দুবাইয়ে যা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সংগ্রহ। এত বড় সংগ্রহের পরও কেন হারতে হলো টাইগারদের? 

সাকিব বলেন, ‘আমি মনে করি কয়েকটা ব্যয়বহুল ওভারের কারণে ম্যাচটা হেরেছি। শেষ ওভারেও জয়ের জন্য ওদের (শ্রীলঙ্কার) ৮ রান দরকার ছিল। কিন্তু ৪ বল বাকি থাকতেই তারা লক্ষ্যে পৌঁছে যায়। এর মানে হলো, আমরা ডেথ ওভারে অনেক বাজে বল করেছি। শ্রীলঙ্কারও ক্রেডিট আছে। কি সুন্দরভাবে ওরা ব্যাট করেছে।’

সাকিব আরও বলেন, ‘আমি মনে করি দাসুন শানাকা খুব ভালো করেছে। আমরা তাড়াতাড়ি উইকেট নিতে চেয়েছি। কিন্তু বোলাররা ঠিকভাবে সেই কাজটা করতে পারেনি। যে কারণে শেষ দিকে স্পিনারদের দিয়ে বোলিং করাতে হয়েছে।’

প্রসঙ্গত, লঙ্কানদের বিপক্ষে এই ২ উইকেটের হারে শেষ হয়েছে বাংলাদেশের এশিয়া কাপের মিশন, যা মাত্র তিনদিন আগে শুরু হয়েছি। প্রথম ম্যাচে লাল সবুজের প্রতিনিধিরা ৭ উইকেটে হার বরণ করে আফগানিস্তানের বিপক্ষে।

কিউএনবি/অনিমা/০২,০৯.২০২২/সকাল ১১.১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit